এতদিন ধরে জেনেছি, শুনেছি, দেখেছি যে ভালবাসা হয় এমনিতে; ভাললাগা থেকে যার সুত্রপাত। কিন্তু আগেরকার সব সূত্রগুলো এখন কেমন যেন উল্টো হয়ে গেছে। "আধুনিক মানুষগুলো যেন আর পুরানো নিয়মে মরতেও চায়না।" কিছুতেই মিলছেনা সমীকরণ। ভালবাসা এখন আর সস্তায় বিকোয় না। দাম দিয়ে কিনে নিতে হয়। ভাল দামে পাওয়া যায় ভাল ভালবাসা। আর এই বালবাসার দাম শুধতে গিয়েই আমি আজ প্রায় নিঃশেষ। ভালবাসা যে এত দামী, তা ছিল আমার চিন্তার চরম সীমার বাইরে। যেন ভালবাসাও আজকের এই পুজিবাদী বিশ্বে পণ্যে পরিণত হয়েছে। যার টাকা আছে সে পুঁজি খাটাবে, ভালবাসা কিনবে। ভালবাসার জন্য সে ব্যবসায় পুঁজি বিনিয়োগ করবে। আর সময়মত মুনাফা লুটবে। আমি সাহিত্যের লোক, ব্যবসায়িক এত হিসবে- নিকেশ আমার মাথায় ঢুকবে কেন? তাই মনে হয় আমি ঠকে গিয়েছি। নিজের সবটুকু মূলধন বিনিয়োগ করেছি। ভালবাসা, এত আর কোন সহজ কর্ম নয়! ভালাবাসা। এতে প্রয়োজন হয় একনিষ্ঠ দক্ষতা, মেধা, মনন, শ্রম এবং সর্বপোরী বিশাল অংকের মূলধন। তাহলেই না মুনাফা আসবে।
ভালবাসা যাকে খায়, এভাবেই তার সবকিছু খায়। ভালবাসা আমার মন খেয়েছে, মস্তিষ্ক খেয়েছে, খেয়েছে শ্রমের শক্তি। আর খেয়েছে আমার যৎসামান্য যা ছিল আমার মূলধন। আমি আজ নিঃস্ব, রিক্ত। কিন্তু আমি জানিনা আমি ভালবাসায় পরিপূর্ণ কিনা। যে ভালবাসা আমার এতকিছু নিল, সে কি আমাকে কিছুই ফিরিয়ে দেবে না? আমি কি পাবনা আমার কাঙ্খিত প্রেম, ভালবাসা। দূর্বলের হাতে যদি মারনাস্ত্র থাকে তবে সেও নাকি নিষ্ঠুর হয়ে ওঠে। অবলা দূর্বল নারীরা আজ আর কিছু না পারুক পুরুষ নিয়ে খেলতে ভালই শিখেছে। সে নিজেও খেলে, খেলায়; খেলো হয়। কিন্তু এই খেলাতেই যেন তাদের বেশী সুখ। যে সুখের আশায় আমি ভালবাসলাম, সে সুখ আজ কোথায়!!!!????????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



