১৮/৮/০৭
সুপ্রিয় সুবর্ণলতা,
কেমন আছো জানিনা, ভালো থেকো। যদিও আমি জানি ভাল তোমাকে কখনও রাখিনি বা থাকতেও দেইনি।
অনেকদিন আমি আর কোন স্বপ্ন দেখিনা। স্বপ্ন বুঁনিনা, স্বপ্নের সাগরে সাঁতার কাটাও হয়না অনেককাল। সে অনেকদিন হলো, যখন তুমি চলে গেলে তোমার সবটুকু নিয়ে, তখন থেকেই আমি ক্লান্ত প্রাণ। চারিদিকে শুধুই সীমাহীন ধূসর অন্ধকার।
আমি বেঁচে আছি শুধু। ভালো আছি নাকি নেই তা জানিনা। এ যেন শুধু বেঁচে থাকার জন্য বেঁচে থাকা। নাকি শুধুই অস্তিত্ব টিকিয়ে রেখেছি মাত্র।
সময় আমার প্রতিকুলে। চারদিকে হাজার মানুষের ভীড়ে আমি যেন কোন অদ্ভুত জীব। তারা যদি সবাই মানুষ হয় তবে আমি কি!!!!! হাত, পা, চোখ, মুখ নিয়েই কি শুধু সবাই মানুষ নামে পরিচিত হয়। চারদিকে শুধু ছলনা আর ভন্ডামি আর প্রতারণা। মানুষ এখন অন্যকেই শুধু ধোকা দেয়না, সে নিজেকেও ধোকা দেয়, ফাঁকি দেয়। সবাই জানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। কিন্তু মানুষ এখন মিথ্যাকেই গ্রহন করে সত্যের মত করে। সত্যের জয়গান আর মিথ্যেকে ঘৃণা করা এখন শুধুই লৌকিকতা। সবাই সবকিছু জানে কিন্তু কোন কিছুই মানে না। সবাই স্রোতে গা ভাসানোর দলে। স্রোতের বিপরীত বলে যেন কিছু নেই। স্রোত যে সবসময় সাগরে নিয়ে ফেলে তা তো নয়; নর্দমাতে নামিয়ে দেই। আর সেই সাগরই বা আজ কতটুকু পবিত্র আছে। পাপে, কলঙ্কে আর পঙ্কিলতায় সেট কি পরিপূর্ণ হয় নি! পাপ ধৌত করতে করতে আজ গঙ্গাই যে বড় নোংরা, অপবিত্র হয়ে গেছে।
এদিন নাকি সুদিন হবে, কবে? সত্যযুগ কি কখনো ছিল যে আবারও আসবে। ধর্মের আদিকাল, স্বর্ণযুগ সে কি কোন লৌকিক ঘটনা। অলীক সাধণায় কি বাস্তবতা মেলে। চুরি করে আনা তেলে কি দিব্য প্রদীপ জ্বলবে!!!!!!!!!??????????????
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



