১৪/৪/২০০৯ সুবর্ণলতার নামে ২৩ নম্বর চিঠি
১১ ই অক্টোবর, ২০১২ সকাল ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আকাশলীনা,
এখন আর কাউকে সম্বোধন করে লিখতে ইচ্ছা হয় না। তোমরা সবাই একই পাখির পালকে পরিনত হয়েছো। আমার আকাশলীনা আজ সত্যিই আকাশে লীন হয়ে গেছে। কিন্তু আমার মনের বা জীবনের আকাশে নয়। এখন সে যার তার কিন্তু আমার নয়। আজ ১লা বৈশাখ গেল। চিত্রার খরতাপ ঢেকে দিতে, শুভ নতুনের আগমন ঘটাতে আজ বিশাখার প্রত্যাবর্তন। কিন্তু আমার জীবনে কে জানি এসবের কিছুই ঘটল না। অথচ পুরাতনকে আকড়ে ধরে আমি থাকতে চাইনা। এই বৈশাখি ইমেজে সত্যি কতটা ভালো আছি জানি। আহামরি কোন ঘটনা নেই। আগের মতই সবকিছু। তারপরেও যেন কিছুটা শূণ্যতা আমাকে গ্রাস করে থাকে। আমার প্রাণে প্রাণ জাগাবার, আমার সকল গানে সুর মেলাবার মত মানুষ আজ আমার পাশে কেউ নেই। আজ আমাকে নিয়ে কেউ ভাবছে না, বুঁনছেনা স্বপ্ন, আামিও পারছিনা কাউকে নিয়ে কিছু ভাবতে। স্থবিরতায় আমি একেবারে ম্লান হয়ে আছি। আমার প্রাণের সুরে আজ শুধু বেদনার ঝংকার। অপূর্ণতার হাহাকার। বিদ্রুপের প্রতিধ্বনি। অপমানের বোঝা। না পাবার ব্যর্থতা। অথচ এসব কিছুর জন্য তো শুধু আমি একা দায়ী নই। যারা আজকে আমাকে এই আমিতে এনে দাড় করাল তারা আজ কোথায়!!, তাদের জীবন বোধের কোন কিছুতেই যেন ঘাটতি নেই, নেই ছন্দপতন। স্বাভাবিকত্বের ধারা রেখেছে বজায় সযতনে, শুধু মাঝখানে কিছুটা সময় নষ্ট করেছিল বটে, তাও বোধকরি ভুল করে। আর তার প্রায়শঃচিত্ত করছি এই আমি।
"ভালবাসার কাঙ্গাল হয়ে আমি বাঁচতে চাই না। অনেক অনেক ভালবাসা নিয়ে আমি মরতেও চাই না। শুধু ভাল বেসে যেতে চাই সমান ভালবাসার বিনিময়ে।"
"যেন তব সুখ সর্বং আনন্দময়ং তব হৃদি হোক পূর্ণ"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,...
...বাকিটুকু পড়ুন১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন