somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ, সমাজ ও ধর্ম নিয়ে কিছু কথা

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ আর সমাজ নিয়ে কিছু কথা। আমি এমন অনেক লোককে চিনি যারা নামাজ পড়ে না, রোজা রাখে না এমনকি ইসলামের কোন নিয়ম সে মানে না শুধুমাত্র আল্লাহ কে বিশ্বাস করা ছাড়া। তারা এমন কোন খারাপ কাজই বাদ রাখে না যা তারা করে না, তবু তারা ইসলামের ভক্ত। কেউ তার ধর্মের বিরুদ্ধাচারণ করলে এক কোপে মুন্ডু ফেলতে এক সেকেন্ডও দেরী করবে না, ভাববে না সে ভুল করছে না ঠিক করছে। আমি এমন অনেক লোককে চিনি যারা ইসলাম মানে না, মানুষ সৃষ্ট ধর্মের ধার ধারে না, শুধুমাত্র মানুষ বোঝে, মানুষের মূল্য বোঝে, মানুষিক উৎকর্ষের সাধনা করে, সাধনা করার চেষ্টায় লিপ্ত থাকে। তারা জীবন দিতে প্রস্তুত কিন্তু কোন অমানবিক, অমানষিক, অসামাজিক কর্ম করে না।


উপরের এই দুই শ্রেনীর মানুষের মধ্যে শিক্ষিত আছে যেমন অশিক্ষিতও আছে। তাদের শিক্ষার ভেদাভেদ আছে। নিজের ভাল সবাই চায়, কিন্তু সবার ভাল, সমাজের ভাল, দেশের ভাল, বিশ্বের ভাল খুব অল্প মানুষই চায়। বাজারের সবচেয়ে ভাল জিনিসটা খুবই দামী, কেননা তা খুব কমই পাওয়া যায়। সমাজ যারা বদলায়, (একদিনে তা বদলায় না) তারা সংখ্যায় খুব কমই হয়। কিন্তু তারাই সমাজ বদলায়, আলোর পথে নিয়ে আসে। ইতিহাসের পাতায় নাম লেখায়। যারা অশিক্ষিত তাদের কথা বাদ, তারাতো জানেই না, বোঝেই না কোনটা ভাল, আর বিশেষ করে সবার ভাল। কিন্তু যারা তথাকথিত শিক্ষিত, তারা কূপমুন্ডুক, কাপুরুষ, ভীরু। তারা যারা ভয় পায় সত্যের আলোকে, যারা ঘরের ভিতরে আজীবন থাকতে চায় আধারে শান্তিতে, সূর্য়কে যারা না দেখে অস্বীকার করে, তারা আর যাই করুক সামনে এগোতে চায় না, পারে না, সেই সাহস, বীরত্ব তাদের নেই। তারা পিছুতে থাকবে, আর সবাইকে পিছনে টানবে।


কিছু কিছু লোক আবার বুঝতে পারে তাদের ভুল পথ, কিন্তু লেজ তাদের ততক্ষণে কাটা গিয়েছে, তা্ই এখন ফন্দিতে থাকে কিভাবে বাকীদের লেজ কাটা যায়। কারো কারো অভ্যাস হয়ে যায় এভাবেই, আর পেছোতে পেছোতে লেজ বাকা হয়ে যায়। পরে শত ঘৃত মর্দনেও সোজা হয়ে ওঠে না।

তাই বলে তো সমাজ পেছোয় না, এগিয়ে যায়। যখন, যেখানে যেভাবে প্রয়োজন সেভাবেই এগোয়। হয়তো রক্তপাত, হয়তো বা নীরবে।

মানুষের ধর্মই (প্রাকৃতিক ধর্ম) ভাল থাকতে চাওয়া, তা সে যেভাবেই হোক না কেন। যারা ধর্ম (মানুষসৃষ্ট) মানে, মেনে চলে, মানাতে চায় তারাও যেমন ভালটাই চায়, তেমনি আজকে যারা ধর্ম(মানুষসৃষ্ট) মানে না, মেনে চলে না, মানাতে চায়ও না তারাও সবার ভালটাই চায়।


প্রশ্ন হতেই পারে ভাল কোনটা? সেটা তো যার যার নিজের নিজস্ব ব্যাপার। তবে এই নিজের টুকু বোঝার সামথ্য সবার থাকে না। তারা অন্যের কাছে শুনতে চায়, যায়। সেজন্যই বলি মজবুত শিক্ষা দরকার।টাকা দিয়ে কেনা সার্টিফিকেট নয়, দামী স্কুলে পড়ুয়া ছাত্রের গোল্ডেন এ+ নয়, রাশিরাশি টাকা দিয়ে কেন নোটবুক, কোচিং, প্রাইভেট টিউটর উচ্ছৃত শিক্ষা নয়। চাই বুনিয়াদি শিক্ষা। ভেতরের তাগিদওয়ালা শিক্ষা, শিক্ষিত হবার বাসনা থেকে শিক্ষা। ভালভাবে বোঝার, ভাল কিছুর করার মত শিক্ষা। প্রমথ চৌধুরীর কথাটা মনে আছে! সুশিক্ষিত মাত্রেই স্বশিক্ষিত নয়, কিন্তু স্বশিক্ষিত মাত্রেই সুশিক্ষিত।


অভাব আর অনটনে অন্ন চিন্তা করতেই আমাদের দিন শেষ হয়, অন্য চিন্তা, মানে জগত, সৃষ্টি, সৃষ্টি রহস্য এসব নিয়ে ভাববার অবকাশ কোথায়! ধর্মের আহাজারী বা বাড়াবাড়ি তা শুধু আমাদের মত উন্নয়নশীল নামক অভাবী দেশেই চোখে পড়ার মত। যারা প্রতিষ্ঠিত তারা সে সব ভালটাই করে তা নয়, কিন্তু অন্তত ধর্মের জন্য ধর্মযুদ্ধ ঘোষণা করে না। তাদের করার জন্য আরও অনেক কিছু আছে। এবং সেটা এমনকি প্রয়োজনে ধর্ম বিক্রি করে হলেও। প্রাচীন গ্রীসেই কেন যে সব বুদ্ধিজীবী জন্মাতে গেলেন বলতে পারেন? কেননা, সভ্যতার বিকাশটা সেখান থেকে শুরু। বিকাশটা কেন ওখানে শুরু? গ্রীসে তিন শ্রেণী মানুষ বাস করত। রাজকীয় মানুষ, সাধারণ মানুষ এবং দাস। তো, আগেরকার দুই শ্রেণীর মানুষদের জন্য কোন কায়িক শ্রম ছিল না, ছিল না খাওয়া-পড়ার কোন চিন্তা। তাদের খাওয়া পড়ার জন্য চিন্তা করার লোক ছিল দাসরা। আর তারা অবসরে আলস্যে চিন্তা শুরু করলো মানুষের ভিতরকার কথা, দর্শন, বিজ্ঞান, ধর্ম, গণিতশাস্ত্র, জ্যতিষশাস্ত্র ইত্যাদি। তারা যে সবাই এই ধরণের চিন্তা করত তা বলছি না। কিন্তু সুযোগ তাদের ছিল, আর কিছু লোক সেই সুযোগ কাজে লাগিয়েছিল। দেখুন না নিজের চারপাশে তাকিয়ে, যাদের অবসর আছে, তাদের রুচি আছে, মূল্যবোধ আছে, ভাবনাও আছে। তারা কিছু করতেও চায় আবার করেও। সবাই যে ভালটাই করে তা নয়। কিন্তু সুযোগটা বড় কথা, সুযোগটা তো থাকা চাই। সারাদিন গার্মেন্টস ফ্যাক্টরীতে হাড়ভাঙ্গা খাটুনী খেটে রাতে নিশ্চই “তারা কেন জ্বলে” বা “আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী” কেউ পরবে না। আশা করাটা অন্যায় বৈকি। একদম চরমে সেই পৌছায়- হয় ভগবান নয়তো শয়তান। দুটোই অলীক। অবাস্তব। যেখানে চরম বা পরম বলে কিছু নেই, সেখানে পৌছানোও সম্ভব নয়।

সত্য যে সবসময় ভাল তাও না, কিন্তু সত্য সত্যই। আর সবাই সত্যটাই জানতে চায়। আবার এই সত্য যে সকল সময়ে, সকল যুগে অবিচল থাকবে তাও না। সত্য রুপ বদলায়। আজকে যা সত্য, আগামী তা মিথ্যে প্রমাণিত হতে পারে। এখন এই যুগসন্ধিক্ষণে বা সত্য মিথেতে রুপান্তরিত হওয়ারকালে কারো যদি সত্যকে মিথ্যে মানতে কষ্ট হয়, অসুবিধা হয়,

ঘোর লাগে তবে সেটা তার ব্যর্থতা, এখানেও সত্য সত্যই। আর এই সত্যটা প্রতিষ্ঠিত করে অল্পকিছু মানুষ, সমাজের এগিয়ে থাকা মানুষ, যারা সত্য প্রতিষ্ঠিত হওয়ার অনেককাল পরেও মানুষের স্মৃতিতে, ইতিহাসে রয়ে যায়।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×