somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একতাই বল

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যারা বলে, “ভোটাররাই দেশের মালিক”, তারা চৌকস ও বিচক্ষণ। আর যারা বিশ্বাস করে, তারা মূর্খ ও নির্বোধ। আসল বিষয় হলো দলীয় একতা। সাংগঠিনিক দৃঢ়তা।

সাকিব মাশরাফিরা যখন ফিল্ডিং করে, ১১ জন ১১ টি স্থানে নিয়োজিত থাকেন। দলের প্রতিটি সদস্য নিজ নিজ অংশের দায়িত্বটুকু পালন করেন সাধ্যের সবটুকু চেষ্টা দিয়ে।

 দলের সবাই একদেহ একপ্রাণ হয়ে লড়াই করেন।
 কেউ শত্রু পক্ষের উইকেট ভাঙার অবিরাম চেষ্টায় নিয়োজিত।
 কেউ সংক্ষিপ্ততম সময়ের মধ্যে বল কুড়িয়ে ছুড়ে মারতে নিয়োজিত।
 কেউ সীমানাগামী বলটিকে দৌঁড়প্রতিযোগিতায় হারিয়ে দিতে বদ্ধপরিকর।
 কেই শত্রুর উড়ন্ত বলটিকে চিলের মত ছোঁ মেরে ধরে ফেলার জন্য উদগ্রীব।
.....................
১১টি সেক্টরে ১২টি রকমের মানুষ থাকলে বিজয় আসতো না। বিজয়ের জন্য চাই একতা। দেশের পুলিশ, র্যা ব, বিজিবি, সেনাবাহিনি, দুদক, নির্বাচনকমিশন, প্রিন্ট মিডিয়, ইলেক্ট্রনিক মিডিয়া, দলীয় নেতাকর্মী সবার মাঝে অপূর্ব এক সমন্বয় ছিল। একতান সঙ্গীতের মত সকলের কথা কাজ ছিলো।

 সামরিক বাহিনী কোন প্রকার পাকামো করা থেকে বিরত থেকেছে।
 জাতীয় নেতৃবৃন্দ, মন্ত্রীবৃন্দ বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।
 নির্বাচন কমিশন দায়িত্বশীলতা ও প্রতিশ্রুতিশীলতার পরিচয় দিয়েছে।
 দলের নেতা কর্মীরা বীরত্ব, পরিশ্রমপ্রিয়তা ও সাহসিকতার স্বাক্ষর রেখেছেন।
 প্রতিবেশী দেশের সরকার সার্বক্ষণিক সহোযোগিতার হাত প্রসারিত করেই রেখেছে।
 আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে মহাসড়ককে শত্রুমুক্ত রেখেছে।
 সর্বোপরি, প্রধানমন্ত্রী অবিচলতা, দূরদর্শিতা এবং রাজনৈতিক কবিত্বের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ফলে শত্রুপক্ষের নেতা কর্মীরা প্লেইয়িং ফিল্ড থেকে বহু দূ---রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশের দূরতম কোন প্রান্তের এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে থাকাকে বুদ্ধিমানের কাজ কনে করেছে। ফলে বাংলাদেশের মালিক ভোটাররা আরো একবার স্বাধীন, সুষ্ঠু, সুন্দর ও সাবলীলভাবে ভোট দেয়ার সুযোগ পেয়েছেন। স্বাধীনতার সুধাসুখ উপভোগ করে পুলকিত হয়েছেন। বাংলার আকাশে বাতাসে করুণ সুরে সুখের বিনা বেজে উঠেছেন। বাংলার প্রতিটি ঘর আনন্দের উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুদ্ধিমান হোন, সঠিক কাজটি করুন!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ২৫ শে মে, ২০২৬ সকাল ১০:০৮



দক্ষিন স্পেনের আন্দালুসিয়া অঞ্চল।

এপ্রিলের ১৫ তারিখে এক সপ্তাহের জন্য এসেছি; গ্রানাডা, কর্ডোবা আর মালাগার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি। লোকাল কুইজিনের স্বাদ নিচ্ছি। বিশ্বখ্যাত স্থানগুলো ঘুরে দেখছি............পুরাই চিল মুডে। এলাকাগুলোকে... ...বাকিটুকু পড়ুন

কোরবানি: তাকওয়া না লৌকিকতা?— একটি ব্যক্তিগত অনুভুতি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:২৭

শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, আমি কোনো ইসলামিক স্কলার নই। ধর্মতত্ত্ব বা শরিয়তের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়ার মতো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য কোনোটিই আমার নেই। আমি এ সমাজের একজন... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:৩৬



সূরাঃ ২২ হাজ্জ, ৭৮ নং আয়াতের অনুবাদ
৭৮। আর জিহাদ কর আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে (জিহাদের জন্য) মনোনীত করেছেন।তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোন কঠোরতা... ...বাকিটুকু পড়ুন

শুধু মাকেই মনে পড়ে

লিখেছেন আকিব হাসান জাভেদ, ২৫ শে মে, ২০২৬ দুপুর ১২:২০

মা মারা গেলো,
সেদিন থেকে আর কেউ খবর নেয়নি।
বাবা বিয়ে করলেন,
বাবাও আর খবর রাখলেন না।
আমার একটাই বোন,
সেও কোনোদিন খোঁজ নেয়নি।
রাস্তায় থেকেছি,
কেউ খবর রাখেনি।
না খেয়ে থেকেছি,
তবুও কেউ খোঁজ নেয়নি।
রাতে ঘুমানোর জায়গা ছিল... ...বাকিটুকু পড়ুন

এই ২০২৬ সালে এসেও দেশে জেলখানা রাখার আদৌ কোন প্রয়োজন আছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৯

দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রায় ৪ মাস হতে চলছে, এর আগে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন্য নোবেল বীজয়ী ড: ইউনুস শতভাগ জনসমর্থন নিয়ে সরকার... ...বাকিটুকু পড়ুন

×