somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলবো বলবো করে বলাই হচ্ছেনা

২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভালো একটা চিন্তা এসেছে মাথায়। বলবো বলবো করে বলাই হচ্ছেনা। সব ডিপার্টমেন্টের ভাই বোনদেরকে দেয়ার জন্য প্রস্তাব টি মুখস্থ করে রেখেছি, সুযোগ পাওয়া মাত্রই যেন গড় গড় করে বলে ফেলা যায়। ভণিতা না করে কথায় আসি-

আমাদের ভালো ছাত্ররা সারা ছয় মাস ধরে মনের মমতা দিয়ে যে নোট গুলো তৈরি করেন, পরীক্ষার আগের দিন সেগুলোর জনপ্রিয়তা থাকে আকাশচুম্বী। ফটোকপির হিড়িক পড়ে যায় এখানে ওখানে। নোটকর্তাদের আদর কদর বেড়ে যায় হু হু করে।

পরীক্ষা চলে গেলে এই ফটোকপিগুলো অদরকারী হয়ে যায় অনেকের কাছে । আর অনেকে যত্ন করে বান্ডিল বেঁধে রেখে দেয়, পরের ব্যাচের ছোট ভাই বোনদের হাতে তুলে দিয়ে তাদের কৃতজ্ঞতার হাসি উপভোগ করার জন্য ।

ভাল মানের নোটের কপিগুলো বার বার কপি হতে হতে একসময় তার পাঠোদ্ধার করা আর সম্ভব হয়না। এভাবেই শেষ নিশ্বাস ত্যাগ করে মূল্যবান নোটের কপিগুলো।

অবশ্য নোটকর্তাদের মূল পাণ্ডুলিপিগুলো একটু বেশি দিন বাঁচে। কিন্তু যত্ন করে সেলফবন্দী করে রাখা এই নোটগুলো পরবর্তীদের কোন উপকারে আসেনা। আমৃত্যু কারাদণ্ড ভোগ করে সেগুলিও বিলুপ্তির অনিবার্য ভাগ্য বরণ করে।

প্রস্তাব? এক্ষুণি দিচ্ছি- “আপনার প্রাণপ্রিয় নোটগুলিকে বহু কাল পর্যন্ত বাঁচিয়ে রাখার লক্ষ্যে একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করার প্রস্তাব দিচ্ছি।”।
আপনাকে যা করতে হবে-
• ক্লাসের লেকচারগুলো উপভোগ করার চেষ্টা করুন।
• স্যারের মুখনিঃসৃত দরকারী কথাগুলো কোনভাবেই যেন হাতছাড়া না হয়— সব দরকারী কথাই যেন নোট করা হয়।
• স্যারের লেকচার, অনলাইন রিসোর্স, গ্রুপ স্টাডি, সর্বোপরি নিজের উপলব্ধি ও মনের মাধুরী মিশিয়ে সবচেয়ে সুন্দর নোটটি তৈরি করুন। বছরের পর বছর যেন এগুলোর চাহিদা অক্ষুণ্ন থাকে।
• ক্লাস, পরীক্ষা, অধ্যয়ন ও নিয়মিত কাজের ফাঁকে ফাঁকে নোটগুলো টাইপ করতে থাকুন।
• নোটগুলোকে সময় সুযোগ মত আপনার নিজের ওয়েব সাইটটিতে সাজিয়ে রাখুন। তারপর লোকজনকে (বিশেষ করে ছোট ভাই বোনদেরকে) আপনার ওয়েব সাইটে দাওয়াত করুন।

সবার কাছে নোট আহ্বান করে, সবার পাঠানো ভালো নোটগুলোর সাহায্যে একটি সমৃদ্ধ সংগ্রহশালা গড়ে তোলার আনকমন উদ্ধোগটি গ্রহণ করতে পারে সামু?

আমাদের দলে যোগ দিন
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:৩৩
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×