
(আর আমি তো মানুষককে পয়দা করেছি মাটির মালমশলা থেকে, পরে তাকে নূতফা করে নিরাপদ জায়গায় রাখি, তার পর, নূতফাকে করি জমাট রক্ত, জমাট রক্তকে করি পিন্ড এবং পিন্ডটাকে বানাই হাড়। তার পর, হাড়কে মাংস দিয়ে ঢেকে দেই, সবশেষে এটাকে অন্য আরেক রকম বানাই)।..... (সূরা মুমেনুন-১২-১৪)
যে মাটি থেকে আমার সৃষ্টি,
যে মাটি দিয়ে আমাকে আচ্ছাদিত করা হয়েছে,
সে মাটিতে একদিন আমি গভীরভাবে মিশে যাব।
আমার মাংস রক্তের সাথে গলে মিশে যাবে মাটির কণার সাথে,
আমার হাড়ে পোকা মাকড়ের বাসা হবে,
তাও এক সময় শেষ হয়ে যাবে।
আমি খুব বেশি পিপাসিত হবো, যন্ত্রণায় কাতরাবো, হয়তো মারাত্মক ভয় পাবো সূচিভেদ্য অন্ধকারে।
তবু,
যে থেকে আমার সৃষ্টি,
যে মাটি দিয়ে আমাকে আচ্ছাদিত করা হয়েছে,
সে মাটিতে একদিন আমি গভীরভাবে মিশে যাব।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



