
মস্তিষ্কের কার্যক্ষমতা কমে আসতে থাকে ...
শরীরের ত্বক ঢিলে হয়ে গিয়েছে ,
আগের মতো কোমল মনে হয় না,
খসখসে হয়ে মনে হয়।
চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে।
লাটিটা ধরে দাড়িয়ে থাকার শক্তি মিলে না,
দাঁত খসে পড়ে শুকনো পাতার মতো।
তবুও,
কোন এক পাখি ডাকা ভোরে,
খালি পায়ে সবুজ দূর্বাঘাসের উপর দাড়িয়ে
আমার সবুজ যৌবনের দিনগুলার কথা খুব বেশি মনে পড়ছে।
সারাদিন না খেয়ে কাটিয়ে দিয়েছি, হুড়াহুড়ি করে --তই তই করে।
গল্প উপন্যাস নাটক কবিতা
অথবা
অতন্দ্রিতায় সারারাত মাছ শিকার।
আর আজ:
আমার যৌবন কাল
আমার জোয়ান কাল
আমার বৃদ্ধ কাল
আমার মৃত্যু কাল,
সব যেন কালের খেলা মেলা
আমি সারাজীবন কালের ভিকটিম হয়ে রয়ে গেলাম।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



