somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাটি আমারে টানে রে বন্ধু, মাটি আমারে টানে।

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





মাটি আমারে টানে রে বন্ধু,
মাটি আমারে টানে।

যেই মাটি থাইকা আমার এ গতর উৎথান
যেই মাটি থাইকা আমার এ গতর
লোহার মইত শক্ত সামর্থ্য হইছে,
হেই মাটি আমারে টানে।

বারবার আসমানের দিগা লাফাইয়া লাফাইয়া ওঠি,
আর বারবার মাটির টানে মাটির পানে ছুইডা আসি।
কতবার গভীর গাঙ্গে ঝাপ দিছি,
লাভ অইলনা ঠেংয়ের তলায় নরম তুলতুলা মাটির ছোয়া পাইলাম।

জিদ্দের ঠেলায় আসমান ছোয়া গাছের উপরে উইঠা বইসা রইছি,
আর গাছের চাল চামড়া ফল পাতা খাইছি।
খাইতে খাইতে ভাবছি,
যেই গাছডাতে বইসা আছি হেই গাছডা তো
মাটির টানে মাটির উপরেই দাড়াইয়া আছে।
মাটিই তারে জলপানি আর মেলা ধরনের লবনখনি দিয়া
বাচাঁইয়া রাখছে,
আর আমি হেই গাছেই উপরে উইঠা হের চাল চামড়া ফল পাতা খাইতেছি,
হেইডা তো হেই মাটিরেই অবদান।
তৎক্ষণাৎ গাছ থাইকা মাটির পানে ছুইডা আসলাম।

মাটি আমারে টানে রে বন্ধু,
মাটি আমারে টানে।

হাদিস কোরানেও নাহি লেহা আছে,
মাটির এই গতর একদিন মাটির সাথেই নাহি মিইশা যাইব।
নামাজ কইন আর পূজা ভক্তি কইন হেইডাও মাটির পানে মাথা লাগাইতে অয়।

সহাল থাইকা রাইত অব্দি যা খাই ভাইবা দেখছি
সব এই মাটি থাইকাই পাই।

অস্তিত্ব বইলা যা আছে হেইডা সবডাই মাটি,
সুন্দর গতর হেই মাটি থাইকাই আইছে,
যে খাওন খাই হেইডাও হেই মাটি থাইকাই আইছে,
বাইচা আছি হেই মাটির উপরেই,
মইরা গেলেও হেই মাটির সাথেই মিশা যাইব।

তাইতো কই মাটি আমারে অত টানে কেরে,
অহন তো দেহি মাটিই সব।

কিন্তু কথা অইল কথা তা না,
কথা অইল গিয়া হেই মাটিরে যদি কেউ অপমান করে,
মাটির মর্যাদা মাটিরে না দেয়,
আমাগো মাটিতে অন্যায় কইরা আর কাউরে ভাগ দিয়া দেয় আমাগো মাটির,
তা তো সহ্য করন যাইবনা।
হে যত শক্তিশালীই হোক না কেরে,
নাম করা আর্মি পুলিস ম্যালিটারি কিংবা অস্ত্রধারী রাজনৈতিকদলেই হোক না কেরে,
হের একটা বিহিত করনেই লাগব।

হয় মাটির সাথে মিশা যাইব
না হয় হেগোরে মাটির সাথে মিশাইয়া ফেলব।
এইডাই আমাগো চূড়ান্ত কথা।
হের এক চুলও হেরফের অইবনা।

সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:২৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×