somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সগিরউদ্দিন নামা - ০১ (রম্য পোস্ট)

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাম সগিরউদ্দিন। বয়স ৩৮। পেশায় ভিক্ষুক। কমলাপুর, শাহজাহানপুর, খিলগাঁও, মালিবাগ, মৌচাক এলাকা হচ্ছে তার "এরিয়া"।
আজ সকালে উঠে কোনও এক অজানা কারণে সগিরউদ্দিনের মন বড়ই আনন্দিত। আনন্দের কারণ সে নিজেও জানে না। তার কেবলই মনে হতে থাকল আজ "খেপ" মারলে ইনকাম ভালই হবে।
যেই ভাবা সেই কাজ। হালকা কিছু খেয়ে সে কমলাপুরের বস্তি থেকে থালা হাতে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে মালিবাগ এসে দেখে বিশাল জ্যাম। এক প্রাইভেট কারের সামনে গিয়ে সে মুখ যতটা সম্ভব করুন করে বলে, "স্যার, ১০ টা টাকা ভিক্ষা দিবেন? চা খামু.।"
ঃ চায়ের দাম তো ৫ টাকা, ১০ টাকা চাও ক্যান?
ঃ স্যার, গার্লফ্রেন্ডও খাইব।
ঃ ও, ফকির হয়ে গার্লফ্রেন্ডও বানাইছ?
ঃ না স্যার, গার্লফ্রেন্ডই ফকির বানাইছে। :P
এরপর সেই সাহেব যেই "লুক" দিলেন তাতে সগিরউদ্দিনের আর সেখানে দাঁড়িয়ে থাকার সাহস হল না। অগত্যা টাকা না নিয়েই তাকে সরে আসতে হল।
এরপর সে ধরল এক পথচারী কে, "স্যার ২ টা টাকা ভিক্ষা দেন"
ঃ ২ টাকা নাই।
ঃ তাইলে ১ টাকা দেন।
ঃ ১ টাকাও নাই।
এইবার সগির উদ্দিনের যথেষ্ট রাগ হল। সে বলে বসল, "তাইলে দাঁড়াইয়া আছেন ক্যান? আমার সাথে নাইমা পড়েন ।":)
অগত্যা এখান থেকেও তার কোনও ইনকাম হল না। এরপর তৃতীয় আরেকজনের কাছে ভিক্ষা চাইতেই লোকটি বলল, "ওই মিয়া, আগে না তোমারে গুলশান এলাকায় ভিক্ষা করতে দেখতাম, এখন এই জায়গায় ভিক্ষা কর কেন?"
লোকটির কথা শুনে তার যথেষ্ট বিরক্তি লাগল। আগে গুলশানে ভিক্ষা করত বলে কি এখন মালিবাগে ভিক্ষা করা যাবে না? সে বিরক্তি ভরা কণ্ঠে উত্তর দিল, "ওই জায়গা মাইয়ার জামাইরে যৌতুক দিয়া দিছি।" ;) তবে এইবার তার ২ টাকা ইনকাম হল।
রাস্তায় দাঁড়িয়ে এবার সে পরবর্তী "শিকার" খুঁজতে লাগল। এক বৃদ্ধ দাড়িওয়ালা লোককে হেঁটে যেতে দেখে সে এগিয়ে গিয়ে করুন কণ্ঠে ভিক্ষা চাইল। সগির উদ্দিনকে দেখে লোকটির বড় মায়া হল। সে তাকে বলল, "তুমি যদি ভিক্ষাবৃত্তি ছেড়ে দাও তাহলে আমি তোমাকে প্রতি মাসে ১০০০ টাকা করে দিব।"
টাকার অঙ্ক শুনে সগির উদ্দিন জবাব দিল, "আপনে যদি আমার সাথে ভিক্ষা করেন তাইলে আমি আপনেরে প্রতি মাসে ৫০০০ টাকা কইরা দিমু।" এই বলে সে হনহন করে হাঁটতে শুরু করে। যেই লোক এর ভিক্ষুক সম্প্রদায় এর ইনকাম সম্পর্কে কোনও ধারনা নাই তার কাছ থেকে ভিক্ষা নেওয়াও প্রেস্টিজের ব্যাপার। X(
হাঁটতে হাঁটতে সগির উদ্দিন ভাবতে থাকে সকালে উঠে দিনটাকে যত ভালো ভেবেছিল, দিনটা আসলে তার জন্য তত ভালো না। সে তখনকার মত ভিক্ষায় ইস্তফা দেওয়াটাকেই ভালো মনে করল। রওনা দিল তার "আস্তানা" কমলাপুরের বস্তির দিকে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

×