চে,টি-শার্ট,পুঁজিবাদ ও চে এর অতৃপ্ত আত্মার ক্রন্দন
১৪ ই জুন, ২০১৩ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকে নাকি চে এর জন্মদিন।বছর দুই আগে আমার একটা টি শার্ট ছিলো চে এর।ছিড়ে ফাতাফাতা হয়ে গেছে।
সাম্রাজ্যবাদী আমেরিকার অন্যতম পথের কাঁটা ছিলো চে।তাকে মারার জন্য প্ল্যান করে সিআইএ।বুঝাই যায় আমেরিকান সরকার কতটা ভয় পেতো এই বিপ্লবীকে!
আমি মূর্খ মানুষ।চে সম্মন্ধে তেমন কিছু জানি না।টি শার্ট এ দেখেই চিনেছি এই বিপ্লবীকে।একজন মাস্টারদা বা প্রীতিলতা বা নকশাল আন্দোলনে পুলিশের ক্রসফায়ারে পড়া মেধাবী ছাত্র বা প্রফেসর আমাকে যতটা টানে চে আমাকে ততটা টানে না।
কালকে কার স্ট্যাটাস এ জানি দেখলাম পুঁজিবাদের সবচেয়ে বড় বিরোধীর ছবি গেঞ্জিতে লটকায়ে ভালোই ব্যাবসা করছে পুঁজিবাদীরা।কথাটার ওজন আছে!সারা বিশ্বে চে এর ছবিওলা টি শার্ট বেচে কত মিলিয়ন ডলারের রেভিন্যু হয় কে জানে।আমি ভাবছি চে এর টি শার্ট আর কিনবো না।
যারা চে কে পছন্দ করেন তারা আশা করি চে কে গেঞ্জিতে না লটকায়ে সমাজে বিপ্লব ঘটাতে এগিয়ে আসবে।নাহলে গেঞ্জিতে গেঞ্জিতে ঘুরে বেড়াবে চে এর অতৃপ্ত আত্মা ।
বিলম্বিত শুভ জন্মদিন হে মহান বিপ্লবী!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন