বিসিএস ফলাফল ও কোটা নিয়ে গরম ফেসবুক ও ব্লগ।একটা পোস্ট দিয়েই দিই।
গুজব উঠেছে আন্দোলন
কারীরা নাকি মুক্তিযোদ্ধাদেরকে গালি দিচ্ছেন।কিন্তু আমার ফ্রেন্ডলিস্টের বেশ কয়েকজন শাহবাগে ছিলেন।তাদের দাবিমতে এরকম কিছু জয় নি।হলে তারা নিজেরাই প্রতিবাদ করতেন।তাছাড়া উনারা শাহবাগ আন্দোলনেও ছিলেন এবং ফেসবুকে মুক্তিযদ্ধের পক্ষেরই লোক।তারপরো কেউ যদি বলেন।আহলে আমি ভিডিও ক্লিপ চাবো।বাশেরকেল্লার মত ফটোশপ ইমেজ নয় প্লিজ।আর আন্দোলনকারীদের প্রতি অনুরোধ ওইখানে কেউ মুক্তিযোদ্ধাদেরকে অপমানের চেষ্টা করলে মাইর একটাও যেন মাটিতে না পড়ে।
৩০% মুক্তিযোদ্ধা কোটাটা কমাইয়ে ১০-১২% এ নিয়ে আসা উচিত।কারন যুদ্ধে মানসিকভাবে এ দেশের বেশিরভাগ মানুষের সমর্থন থাকলেও সশস্ত্র যুদ্ধে অনশগ্রহনকারীর সংখ্যা ২০ লাখের নিচেই(আরো কম।বাড়ায়ে বললাম)।সেই হিসাবে ১০% কোটাই যথেষ্ট নয় কি?আর দেশ মুক্তিযোদ্ধারা তো স্বাধীন করেছিলেন সব মানুষের সমান অধিকারের জন্য।নিজেরা এক্সট্রা সুবিধা পাওয়ার জন্য তো নয়?হ্যাঁ ভাই।জানি তো পশ্চাতপদ মুক্তিযোদ্ধাদের কথা বলবেন।কিন্তু হিসাব করে দেখলে দেখবেন ১০% যথেষ্ট পুরন হয়ে যায় কোটা।কত কোটা খালি পড়ে থাকে।সেগুলাতে আর নরমাল প্রার্থীও নেওয়া হয় না।কেনোরে বাপু?কোটা যেগুলা পুরন হয় না সেগুলাতে মেধা তালিকার লোকদেরকে নিয়োগ দিলেই তো হয়!মুক্তিযোদ্ধাদের সম্মানে কোটা অবশ্যই থাকুক।তবে তা কোনমতেই যাতে ১৫% এর বেশি না হয়।
আর কেউ ৫০ পেয়ে টিকে যাবে কেউ ৮০ পেয়েও টিকবে না এটা চরম বৈষম্য।সবার প্রথমে আর কিছু না হোক।সরকারের এই কাজটা অন্তত করা উচিত।
এছাড়া আদিবাসী,প্রতিবন্ধী,পশ্চাতপদ এসব কোটা বাতিল করার প্রশ্নই আসে না।আর নারীর সমান অধিকার বাস্তবায়নে নারী কোটাও জরুরী।কারন এক্ষেত্রে নারীর সংখ্যা এখনো মাত্র ১০%।
পরিশেষে বলতে চাই,কোটা পদ্ধতি বাতিল নয়,সংস্কার চাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

