somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি গাছে ১০ হাজার টমেটো

০৫ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাপানে এপ্রিল মাসের শেষ ১ দিন এবং মে মাসের প্রথম সপ্তাহের ৩ দিন সরকারী ছুটি থাকে । এই চার দিন ছুটির সাথে নিজের জমানো (নৈমত্তিক) ছুটিকে মিলিয়ে ১০ দিনের ছুটি নেওয়া যায় । এই কারনে এই এপ্রিল মাসের শেষ কদিন আর মে মাসের প্রথম কদিন মিলে বলা হয় গোল্ডেন উইক । এখন দেখা যাক কি ভাবে ১০ দিন ছুটি নেওয়া যায় ? এ বছর ২৯শে এপ্রিল শুক্রবার ছিল জাপানের বর্তমান সম্রাট আকিহিতোর পিতা হিরোহিতোর জন্ম দিনের ছুটি । সম্রাট হিরোহিতোর সময় এই দিনকে সম্রাটের জন্ম দিন বলা হলেও বর্তমানে তা Shōwa দিবস নামে পরিবর্তিত হয়েছে । ৩০শে এপ্রিল এবং ১লা মে শনি ও রবি বার সরকারী ছুটি । ২ই জমানো ছুটি ব্যবহার করতে হবে । ৩,৪,৫ই মে ও সরকারি ছুটি । ৬ই মে আবার নিজের জমানো ছুটি ব্যবহার করতে হবে । ৭,৮ ই মে শনি ও রবিবার আবার সরকারী ছুটি । কাজ পাগল জাপানীরা এভাবে মাত্র ২ দিন নিজের জমানো ছুটি ব্যবহার করে ২৯শে এপ্রিল থেকে ৮ই মে পর্যন্ত ১০ দিনের ছুটি নিয়ে অনেকে দেশের মধ্যে আবার অনেকে বিদেশে বেড়াতে যান। আজ ছিল আমার ছুটির দিন, হাইওয়েতে মাত্র ৩০ মিনিটের ড্রাইভে পাশের শহরে বেড়াতে গেলাম । শহরের নাম Eniwa (এনিওয়া) । নিরাপদ অরগানিক খাবার এবং আরো অনেক টুরিষ্ট সুবিধা নিয়ে এই শহরে আছে একরিন মুরা (ecorin vilage) । আগ্রহীরা এই লিঙ্কটি দেখতে পারেন ।
মজার ব্যাপার হল এই একরিন মুরাতে আছে Tomatoes Forest । ভাবছিলাম এ আবার এমন কি, হয়ত অনেকগুলো টমেটো গাছের বাগান হবে । প্লাষ্টিকের গ্রীন হাউসের ভিতর ডুকে অবাক হয়ে গেলাম । শুধু মাত্র একটি গাছেই আছে ১০ হাজারের উপর টমেটো। মাত্র একটি টমেটোর ছোট একটি বীজ থেকে এই গাছটকে নিয়মিত সার,পানি র পাশাপাশি প্রতিদিন ৩০ মিনিট সংগীত শুনানো হয়েছিল। এই গাছকে শুনানো হচ্ছে বেটভেন এবং পন্ডিত রবি শংকর এর সেতার । ছবি আকারে সবার জন্য শেয়ার করা হলো ।


বীজ লাগানোর তিন দিন পর (২৫শে নভেম্বর ২০১০) ।


৩০ দিন পর


১২০ দিন পর


৩০শে এপ্রিল ২০১১


আজকের ছবি
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:২১
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×