অবশেষে!! প্রথম তিনটি চরণে আটকে থাকতে থাকতে শেষ করতে পারলাম! কেমন হয়েছে জানিনা!! "কান্নাগুলো ঝরছে আকাশ বেয়ে" 
১৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অঝোর বৃষ্টি,
তোমাকে আবার দেখছি।
অপলক দৃষ্টি,
তাকিয়ে রয়েছি,
দেখছি তোমার ঝুম নৃত্য
যাচ্ছি তোমাতে হারিয়ে।
বৃষ্টি তোমায় লাগছে আপন,
প্রবল ধারায় সিক্ত এ মন।
হয়ত মন মাঝেও বৃষ্টি বলেই,
হয়ত কষ্টে কিছুটা রিক্ত বলেই,
মনের সকল যন্ত্রনারা ঝরছে আকাশ বেয়ে।
মনের আছে কয়টি ঋতু ,
জানতে ইচ্ছে, কিন্তু
দেশে দেশে ঋতু-ভেদ,
বৈচিত্রতায় মনের আবেগ।
কভু হিম শীতলতায় আচ্ছন্ন মিছে,
উষ্ণতা বা অপার বর্ষণে
চেয়েছি শুধু তারে......
শুন্য হৃদয়
ঝঞ্ঝার ভয়,
করিয়া কি করে
আকুল পাথারে-
পড়িয়া কি ভাবে,
হওয়া আবহাওয়া?
আদ্র-শীতলে যায়না এসে,
ক্রন্দনরত হৃদয়ের,
অশ্রু শুধুই,
বাহিরে কিংবা ভেতরে।
মন চেয়েছে শুধুই তাহারে।
পাইনি তোমাকে, দেখিনি খুঁজে,
দুচোখ বুঁজে ভেবেছি শুধু,
বৃষ্টিধারায় ভিজেছি একা,
ডাকিনি তোমায় কাছে।
সব করে মিছে,
চলে গেছ তাই,
বৃষ্টি ফুরিয়ে গেছে।
কান্নার জল মেঘ হয়ে তাই,
ঝরছে আকাশ বেয়ে.........।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন