somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

X( ১৫ বছর বয়সী টাঙ্গাইলের সেই ধর্ষিতা স্কুলছাত্রীর আপডেট খবর !! পুরুষ দেখলেই চিৎকার করছে সে| পুরুষ? তোমার লজ্জা নাই? X((X(

৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার মেডিকেল ছাত্রীর মৃত্যুর পর এবার টাঙ্গাইলে এক স্কুলছাত্রী (১৫) গণধর্ষণের শিকার হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে।
বর্তমানে সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুঝছে
। X( X( X( X( X(
তাকে নিয়ে ঘন্টা খানিক আগেও একটি পোস্ট দিয়েছি!! এখন আরো জানুন!! প্রতিবাদে উত্তাল হোন!!

চিকিৎসাধীন অবস্থায় ওই স্কুলছাত্রী কোনো পুরুষ দেখলেই ভয়ে আতকে ওঠে এবং চিৎকার করছে। এমনকি চিকিৎসকদের দেখলেও একই আচরণ করছে সে। তার আচরণে ওই ওয়ার্ডের অন্য রোগীরাও হাসপাতালে চিকিৎসা নিতে ভয় পাচ্ছে।

অপরদিকে ওই স্কুলছাত্রীর বাবা মেয়ের এ ঘটনা জানতে পেরে স্ত্রী ও মেয়ের বাড়িতে প্রবেশ নিষেধ করে দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এখনও কোনো মামলা করা হয়নি কেন জানতে চাইলে ওই স্কুলছাত্রীর ভাই বাংলানিউজকে জানান, গত কয়েকদিন ধরে তাকে (স্কুলছাত্রী) নিয়ে হাসপাতালে ব্যস্ত থাকার কারণে মামলা করার সুযোগ হয়নি। যার কারণে দেরি হয়েছে। তবে সোমবার সকালে মধুপুর থানায় মামলা করার জন্য যাবেন বলে জানান তিনি।

এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সমন্নয়কারী অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ বাংলানিউজকে জানান, আমাদের একটি তদন্ত টিম হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, মেয়েটির বড় ভাইকে মামলা করতে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

এ ব্যাপারে মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলানিউজকে তিনি জানান, ধর্ষণের ব্যাপারে কোনো অভিযোগ আমার কাছে আসেনি। যদি আসে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি মাসের ১০ ডিসেম্বর সোমবার সদর উপজেলার রসুলপুর এলাকায় রেল লাইনের ওপর থেকে এক স্কুলছাত্রীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। পরে তাকে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই স্কুলছাত্রী সেখানে চিকিৎসাধীন।

___________________________________________________
ঘৃনা ও নিন্দা জানাই পুরুষের বেশে ঐসব পশু, কাপুরুষদের!! বিচার চাই ওদের, কঠিন বিচার!! দামিনিকে নিয়ে নয়, একে নিয়ে লেখার আছে, আন্দোলন করার আছে। দামিনীর বিচারের ব্যবস্থা ভারতীয়রা করেছে, আমাদেরটাও আমাদেরই করতে হবে!!!

"নাহ! কারো সময় হয়নি টাঙ্গাইলের ধর্ষিতা মেয়েটির বিষয়ে নিউজ করার। তাতে কি হয়েছে? আমরা থেমে থাকবনা।।" (বিষয়টি নিয়ে প্রতিবাদের আপডেট)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১৯
২৬টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×