somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগ আন্দোলনের সহযোদ্ধা, কার্টুনিস্ট তারিকুল ইসলাম শান্ত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইমাত্র জানতে পারলাম, শাহবাগ আন্দোলনের আমাদের একজন সহযোদ্ধা, কার্টুনিস্ট তারিকুল ইসলাম শান্ত কিছুক্ষন আগে শাহবাগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। (ইন্নালিল্লাহি........রাজিউন)

আমি ব্যাথিত ভাই, সবাই মিলে তোমার স্বপ্নের বাংলাদেশ তৈরি করেই তবে আমরা ঘরে ফিরব। তোমাদেরকে কোনোদিনও ভুলব না। শাহবাগের আলোকমালা অনন্তকাল তোমায় আলোকিত করে যাবে।

তুমি হেসো সেদিন, যখন তুমি বিজয়ী হবে, সবাই উল্লাস করবে বিজয়ে, তুমিও ক্ষণিক কেঁদো। আমরা তোমাকে স্মরণ করব ভাই, এই বাংলা তোমার স্মরণ করবে। হয়ত অসুস্থ ছিলে, আন্দোলন থেকে পিছ পা হওনি তবু, স্যালুট ভাই তোমাকে।


আমি শোকাহত,

আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসীব করুন, আমীন।

খবরঃ
শাহবাগের প্রজন্ম চত্বরে স্লোগান দিতে দিতে হূদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন তরুণ ব্লগার, কার্টুনিষ্ট, নাট্যকার ও পরিচালক তারিকুল ইসলাম শান্ত। আজ সোমবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।
তারিকুল ইসলাম শান্ত কার্টুনিষ্ট হিসেবে ভোরের কাগজে তাঁর কর্মজীবন শুরু করেন। পাশাপাশি উন্মাদ পত্রিকার সঙ্গেই ছিলেন শান্ত। কল্পদূত কমিকস ছিল তাঁর নিজস্ব উদ্যোগ। নাট্যকার ও পরিচালক হিসেবেও তিনি কাজ করেছেন। তিনি প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক শরিফুল ইসলাম ভুঁইয়ার ছোট ভাই।
কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে তারুণ্যের প্রতিবাদ আজ সোমবার ১৪তম দিনে গড়াল। প্রতিবাদী স্লোগান-গান আর আবৃত্তিতে আগুন ঝরছে তারুণ্যের কণ্ঠে। প্রজন্ম চত্বরে সংহতি জানাতে অন্য শিল্পীদের সঙ্গে তরিকুল ইসলাম শান্তও শাহবাগে ছিলেন। গিয়েই উঠে পড়েন মঞ্চে। শুরু করেন দৃপ্ত কণ্ঠের স্লোগান। স্লোগান দিতে দিতে এক পর্যায়ে হূদরোগে আক্রান্ত হয়ে সেখানেই তিনি পড়ে যান। অন্যরা তাঁকে ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবির প্রতি সংহতি জানাতেই গিয়েই তরিকুল ইসলামের কণ্ঠ থেমে গেল। স্লোগান মুখরিত শাহবাগ কিছুক্ষণের জন্য স্তব্ধতায় ঢেকে গেল।
শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়াক বিভাগের প্রধান সজল ব্যানার্জী প্রথম আলো ডটকমকে বলেন, ‘তিনি হঠাত্ হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।’

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন বিকেল থেকে কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এরপর সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ গিয়ে যোগ দেন।

সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
১৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×