মানুষ হয়ে ছাগুর ম্যাতকারে খুব একটা গুরুত্ব দেওয়াটা অন্যায় বটে। তবে না বলেও পারছিনা। হার্ডকোর ছাগু পেজ ফারায়াজি ভিডিও পোষ্টাইছে, শাহবাগ নাকি বেশ্যাখানা, ওদেরকে নাকি জবাই দেওয়া হবে, সবাই নাকি নাস্তিক। একদল ছাগু খুব হ্যাঁ হ্যাঁ করল, ওদেরকে মারতে হবে, আইন হাতে তুলে নিয়ে। বাহ বাহ বাহ।
কিন্তু এদিকে শাহবাগে কি চলছে? বেলুন(দুষ্টু লোকেরা বেলুন বলতে নারাজ) উড়ানো হচ্ছে, চিঠি সহকারে। শহীদদের নাকি চিঠি পেয়ে ডগমগ হয়ে যেতে দেখা গেছে(খবরঃ বাহাত্তুর টিভি), তারা কাগজ না থাকায় ইমেইলেই রিপ্লাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিজেদের মধ্যে একটি মিটিং এ।
অতএব, ২০১৪ সালে তেয়াত্তুর টিভির ব্রেকিং নিউজ, টানা ৪০০ দিনের মতো বসে রয়েছেন আন্দোলনকারীরা। আজ শুক্রবারের মহাসমাবেশে ঘোষণা দেওয়া হয়েছে, আমরা আমরন রাজপথ ছাড়বনা।। জামায়াতকে নিষিদ্ধ করতে হবেই হবে, থাবা বাবা ও শান্তকে দিয়ে যে মিছিলের শুরু তা আজ ৩৩ এ পৌঁছল! (এতগুলো রাজাকারও ধরা সম্ভব হয়নি)... এখানেই আমরা বিল্ডিং বানাতে যাচ্ছি, সবাই মিলে সে বিল্ডিং এ থাকব এবং অবস্থান করব। নাম হবে প্রজন্ম বাড়ি। সরকার থেকে এই বিষয়ে অনুদান দেওয়া হবে এবং নৈশভোজের আয়োজন করা হবে। সেদিনের আন্দোলনে কোন স্পোর্টস আয়োজন করার আইডিয়া আর খুঁজে না পাওয়া যাওয়ায় কাল ব্যাজ উল্টো করে পড়ার ঘোষণা দিলেন সম্মানিত ব্লগার ইমরান কাক্কু ভাই।
সমাবেশ এর শেষে লাকি আক্তারকে স্লোগান দিতে দেখা যাবে, ব তে বৃষ্টি, তুই রাজাকার, তুই রাজাকার। (উক্ত আন্দোলনে সকলকে এই বৃষ্টি আপাই সবথেকে বেশী জ্বালাতন করেছেন বলে গোপন সূত্রে বেখবর পাওয়া যা), জামায়াতে ইসলামি প তে পাকিস্তান, ইত্যাদি ইত্যাদি।
যেখানে আন্দোলনকারীদের কোথায় সরকার কে উঠতে বসতে বাধ্য করার কথা সেখানে দারুন কিছু নেতা দেখা যাচ্ছে, যাদেরকে এক বছর অবস্থান এর পর উঠতে বসতে ব্যর্থ দেখা যাচ্ছে।
পচাত্তুর টিভির খবরে দেখানো হয় শাহবাগ কন্সার্ট, আয়োজনে সাড়া বাংলার যত শিল্পী। এই শাহবাগ নিয়ে প্রথমের দিকে সিডিতে গান বের হলেও আজকাল ভলিউম কিনতে পাওয়া যাচ্ছে, "শাহবাগের আন্দোলন, চলবে আজীবন" শিরোনামে। এই ভলিউমে পাঁচটি ডিভিডিতে শাহবাগ নিয়ে সব গান সংরক্ষিত রয়েছে।
এদিকে একটি মিষ্টি শো তে অমি পিয়াল ভাই বলেছেন, সামু থেকে এই তোলপাড় শুরু হওয়াতেই যত গণ্ডগোল, উৎসাহে ছাগুব্লগ, বাংলাদেশ কোথায় যাবে শীর্ষক আমার কলামটিতে বলেছিলাম.....................(!!!)
২০১৪ তে গৃহীত সিদ্ধান্তঃ
"খোদা, মই ফালাইলে ফালাও, নাইলে কিচ্ছু করার নাই, আমাকে আসতেই হবে।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


