somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত শিবির ও সমমনা দলগুলো যখন পাগলা কুত্তার মত হিংস্র! ইসলাম এর সংজ্ঞা কি এদের কাছে আলাদা? X(

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজের জন্য পাতা গালিচায় আগুন ধরিয়ে দিয়েছে জামায়াত ঘেঁষা ইসলাম আশ্রয়ী দলগুলোর নেতাকর্মীরা।

শুক্রবার জু’মার নামাজের পর তাদের শাহবাগ অভিমুখী জঙ্গি মিছিলে পুলিশ বাধা দিয়ে তারা বায়তুল মোকাররমের উত্তর দিকের সিঁড়ি সংলগ্ন এলাকায় পাতা নামাজের গালিচায় আগুন ধরিয়ে দেয়।

তবে মসজিদের খাদেমরা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর উদ্যোগ নেয়। আসে ফায়ার সার্ভিস। ফলে বড় ধরনের আগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষা পায় জাতীয় মসজিদ।

২) জামায়াত ও ইসলামি বিভিন্ন দলের সহিংসতায় সাতজন সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার দুপুরে জামায়াত-শিবির সমর্থকরা মিছিল বের করে। চারটি ব্যারিকেড ভেঙে তারা মিছিলটি নিয়ে শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ এতে বাধা দেয়। সহিংসতা প্রতিরোধে পুলিশ ফাঁকা গুলি ছুড়ছে।

গুলিবিদ্ধ সব সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজী টিভির সাংবাদিক মাসুদুর রহমান, একাত্তর টিভির আরিফুজ্জামান পিয়াস, ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাম্যান নুরুল ইসলাম, আমার দেশের চিফ ফটোগ্রাফার মীর আহমেদ মীরু, বিটিভির একজন ক্যামেরাম্যানসহ মোট সাতজন সংবাদ কাভার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন।

জুমার নামাজের আগে থেকেই জামায়াত ও সমমনা দলগুলো বায়তুল মোকাররম এলাকা ঘিরে সহিংসতা শুরু করে।

এদিকে, কাটাবনে জামায়াতপন্থীদের হামলায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আহত হয়েছেন।


৩) জুমার নামাজের পর চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে জামায়াত ইসলামীর সমর্থিত কর্মীরা।
শুক্রবার দুপুর দেড়টার দিকে আন্দরকিল্লা সমজিদের সামনে এ হামলার ঘটনা ঘটেছে। নামাজ শেষে বিক্ষোভ সমাবেশ শুরু করার আগেই তারা সাংবাদিকদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় ৬জন সংবাদকর্মী আহত হন। সাংবাদিকদের ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
দৈনিক ইনকিলাবের সিনিয়র ফটো সাংবাদিক কুতুব উদ্দিন গুরুতর আহত হন। তাকে অজ্ঞান অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেছেন।

৪) শাহবাগ থেকে নিখোঁজ কনস্টেবলের মৃত্যু।

তথ্যসুত্রঃ বিডিনিউজ, বাংলা নিউজ।

"সিদ্ধান্তঃ ইসলাম এর আলাদা কোন সংজ্ঞা রয়েছে এদের কাছে। জঙ্গিবাদ নিপাত যাক।"
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×