somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাঁশির রায়ে সারাদেশে তাণ্ডব, সংঘর্ষে লিপ্ত জামায়াত-শিবির। নিহত অন্তত ৬!নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ করতে এগিয়ে আসুন। X(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নোয়াখালী সহ সারাদেশে এই পর্যন্ত পাওয়া খবর অনুসারে প্রায় ২৫ জন নিহত! আহত তিন শতাধিক। X(

১)
সিরাজগঞ্জে হরতাল চলাকালে পুলিশ ও জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।

প্রতক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চন্ডিদাসগাতিতে রাস্তায় কাঠের গুড়ি ফেলে জামায়াত-শিবিরকর্মীরা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে।
এ সময় র‌্যাব ও পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে।
সংঘর্ষে আহত হয়েছে প্রায় ২৫ জন।

২)
হোটেল রূপসীবাংলার কাছে পরিত্যক্ত গ্রেনেড ও ককটেল উদ্ধার!

৩)
রংপুরের মিঠাপুকুরে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

এবং আওয়ামীলীগ অফিসে আগুনও দেওয়া হয়।

৪)
যাত্রাবাড়ীতে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৃহস্পতিবার জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর যাত্রাবাড়ীর শহীদ ফারুক হোসেন রোডের মেডিকো হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শিবির কর্মীরা।

দুপুর আড়াইটার দিকে ২০-৩০ জন শিবির কর্মী হঠাৎ মিছিল নিয়ে বের হয়ে ব্যাপক ইট-পাটকেল ছুঁড়তে থাকে ও পুলিশকে লক্ষ্য করে ৬-৭টি ককটেল নিক্ষেপ করে।

এ সময় পুলিশ নিরাপদ দূরত্বে গিয়ে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এক পর্যায়ে মিছিলকারীরা কয়েকটি দোকান ভাংচুর করে ও পুলিশের তাড়া খেয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

৫)
পাবনায় চারটি প্রতিষ্ঠানে শিবিরের হামলা, সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পর পাবনায় ৪টি প্রতিষ্ঠান ভাঙচুর ও ৩টি ট্রাক পুড়িয়ে দিয়েছে জামায়াত-শিবির।

প্রতিষ্ঠানগুলো হলো-জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাবনা জেলার কোঅডিনেটিং অফিস ভবন, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের একাডেমিক এ প্রশাসনিক ভবন।
দুপুর সোয়া ২টার দিকে পাবনা নগরবাড়ির রাজাপুর এলাকায় এ ভাঙচুরের ঘটনা ঘটে।

৬)
চট্টগ্রামে জামায়াত-শিবিরের তান্ডব শুরু, আটক ১৮। মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এবং সাতকানিয়া উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার রায় ঘোষণার আধঘন্টার মধ্যেই নগরীর নিউমার্কেট এলাকায় মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিলে বাধা দিতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ টিয়ারিশেল নিক্ষেপ করেছে বলে জানা গেছে। এ সংবাদ লেখা পর্যন্ত নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজারসহ এর আশপাশের এলাকার বিভিন্ন ভবনে থেকে জামায়াত শিবিরের নেতা-কর্মীরা ইট পাটকেল ছুঁড়ছে।
পুলিশের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দিয়ে জামায়াত-শিবিরকে প্রতিরোধের চেষ্টা করছে।

৭)
সাতকানিয়া রণক্ষেত্র:

এদিকে রায় ঘোষণায় পর পরই জামায়াত শিবিরের তান্ডবে রণক্ষেত্রে পরিণত হয়েছে জেলার সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকা। এসময় তারা বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল বের করে কেরানীহাট এলাকায় জড়ো হতে থাকে। পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে।
এখবর লেখার সময় পৌনে তিনটার দিকে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ অর্ধশত রাবার বুলেট ছুড়েছে বলে জানা গেছে।
সাতকানিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বাংলানিউজকে জানান, মিছিলে বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মিছিলকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করছে।
এ পর্যন্ত পুলিশ অর্ধশতাশিক রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



"ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন, দলবদ্ধ হয়ে প্রতিরোধ করুন একাত্তুরের পাকিস্তানি কঙ্কালগুলোকে! আমরা আমাদের কাঙ্ক্ষিত রায় ছিনিয়ে এনেছি, এর প্রতি দায়িত্বশীলতা আমাদেরকেই প্রদর্শন করতে হবে। ওদেরকে সর্বাত্নকভাবে হটিয়ে দিয়ে প্রমান করতে হবে, বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি টিকে থাকতে পারেনা, পারবেনা।" X(X(X(X(

জয় বাংলা! জয় বাংলা!
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
২৯টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×