খবরঃ মতিঝিলে হেফাজত ইসলামের সমাবেশের দিন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৩০ জন ক্ষুদ্র ব্যবসায়ীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।
এটি একটি সামান্য উদাহরণ হতে পারে। দেশ যতবার গড়ার পথে এগিয়েছে, ভেঙে ফেলা হয়েছে অভিনব উপায়ে। জিডিপি যতবার ঊর্ধ্বমুখী হয়েছে, টেনে ধরা হয়েছে তার পা! ব্যাবসায়িরা যে মুহূর্তে হাঁসতে চেয়েছে, রক্তে-আগুনে-আতংকে করে দেওয়া হয়েছে স্তব্ধ! যতবার এই মন বলেছে ইসলাম একটি শান্তির ধর্ম, ততবার মৌলবাদীরা হয়েছে হিংস্র!
ধ্বংসের এই খেলা আর কতোদিন? মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ভোটটা না দিতে পারলেই খুশী হতাম, কি করেছেন আপনারা? আবালমাল এর মতো মন্ত্রী দিয়েছেন, বিনিময়ে কি ভোট দেওয়া যায়? পদ্মাসেতু তো দিলেন না!! তবে কি করবো? রাজাকার আর তাদের সোহাগকারী গোলাপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশের কৃচ্ছসাধন করে ফেলবো?
আরও একটু পেছনে ফিরে তাকালে স্তব্ধ হয়ে যাই! মনে পরে বাংলা ভাইদের কথা... মনে পড়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবার কথা! আজ তাজরীন-রানা প্লাজা দেখে শিউড়ে উঠি... হয়ত বেমালুম ভুলে গেছি স্পেকট্রাম এর কথা! আমরা কি তবে রাজাকারদের একাত্তরের সব ভুলে থাকবো?? ২০০১-২০০৮ এ ঘটে যাওয়া বিভীষিকা ভুলে যাবো? তবে কি মেনে নেবো মুক্তিযোদ্ধাদের সমাবেশ(!) করা রাজাকারদের যারা কিনা সেই সমাবেশেই মুক্তিযোদ্ধাকে লাত্থি মারে যুদ্ধপরাধির বিচার চাওয়ার জন্যে? আত্মসমর্পণ করবো আফগানী রাষ্ট্র ব্যাবস্থার দাবীর সামনে? লজ্জিত পতাকা কি তবে সাইদিদের গাড়ি-দপ্তরের শোভা বাড়াবে?
বিএনপি একটি সাপের ঝুড়ি, ভয়ানক বিষাক্ত সাপের ঝুড়ি। অপেক্ষায় আইএসআই এজেন্ট মাহমুদুর রহমান, সৌদি বাটপার বাবুনগরি আর তার শফীর তালেবানি থিউরি, আছে জামাত নামক দেশ বিধ্বংসী বিষাক্ত সাপ, হিসহিস করছে রাজাকার, মৌলবাদ আর মওদুদিবাদের বিষাক্ত ছোবল, আপনার শেষ সম্বলও গ্রাশ করে নিতে আছে তারেক চোর, ঘরের টিন খুলে নিতে আছে ফালু!!
আর হ্যাঁ, ক্ষমতার লোভে আপনার লাশটাই কিন্তু খোঁজা হচ্ছে। শহিদী থিউরি ধর্মান্ধ উন্মাদদেরা ভালো খায়, বিএনপিও ইসলাম(!) এর পথে হাঁটছে, যত লাশ তত লাভ! ক্ষমতায় যাবার রাস্তা তত সুপ্রশস্ত! আজ যাদের জন্যে জীবন দিয়ে দিলেন, কাল আপনার কবরের জমিটা ওই তারাই বেচে দিয়ে পোলাও মাংস খাবে।
ইতিহাস ভুলে গেলে চলে না, কারন ইতিহাস হচ্ছে বর্তমানের ভিত্তি।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


