I) আগেঃ
আমার তেঁতুল খাইতে ইচ্ছে করছে। :/
প্রেডিক্টেড মিনিং: বাচ্চার আব্বু কই? খবর শুভ!
এখনঃ
আমার তেঁতুল খাইতে ইচ্ছে করছে। :/ :/ :/
অর্থঃ ব্যাটার দিলের মাঝে লালা ঝরতেছে, আজেবাজে জিনিষ খাইতে চায়! এই ব্যাটা ব্যাটা নাস্তিক, পিটাও এরে!! '
II) আগেঃ
তেঁতুল গাছটা বেশী বড় হয়ে গেছে।
অর্থঃ গাছটা কেটে ফেলা যেতে পারে।
এখনঃ পাশের বাড়ির তেঁতুল গাছটা তো বড় হয়ে গেছে!
অর্থঃ তেঁতুল গাছ ক্লাস ফাইভে উঠেছে, অথচ তেঁতুলটার বিয়ে হয়নাই!
III) আগেঃ
'তেঁতুল তো খুবই টক!'
'হ্যাঁ রে! জিভে জল এসে যায়!'
এখনঃ
'তেঁতুল তো খুবই টক-ঝাল রে!'
(এই লাইন লেখতে কইয়েন না, এতো দুষ্টামি করলে চলে!? আমরা সবাই শফির ভক্ত, বুঝে নিতে হয়!)
IV)
আগেঃ সবথেকে ভালো তেঁতুল কোথায় পাওয়া যায়?
অর্থঃ ভালো তেঁতুলের খোঁজে আছেন বক্তা।
এখনঃ সবথেকে ভালো তেঁতুল কোথায় পাওয়া যায়?
অর্থঃ বক্তা পাত্রী/প্রেমিকা খুঁজছেন।
V)
আগেঃ ভাই হাফ কেজি তেঁতুল দেন তো।
অর্থঃ তেঁতুল কিনতে এসেছেন উনি।
এখনঃ ভাই হাফ কেজি তেঁতুল দেন তো।
জবাবঃ এই সব খোলা বাজারে বিক্রির বিষয় না! ফুটেন মিয়াঁ!
VI)
আগেঃ গার্ল ইউ আর সো হট!
এখনঃ তেঁতুল ইউ আর সো টক!
VII)
আগেঃ তেঁতুল নারীদের প্রিয় খাদ্য।
এখনঃ "নারীরাই তেঁতুল" - ডুড শফি!
VIII)
আগেঃ প্রিয়তমা তোমায় না পেলে হৃদয়ে রক্ত ঝরবে!
এখনঃ তেঁতুল তোমায় না খেলেও হৃদয়ে লালা ঝরবে!
*হ তে হেলিকপ্টারটি আসছে তেড়ে, তেঁতুল তুমি দাঁড়াও সরে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


