![]()
টস জিতে নিউজিল্যান্ড এর ব্যাটিং নেয়াটায় খুব একটা অবাক হই নি, চতুর্থ ইনিংসে চট্টগ্রামে ব্যাট করার ঝুঁকি তারা কোনভাবেই নিতে চাইবে না এটুকু অনুমিতই ছিল। পীচ রিপোর্ট অনুযায়ী টার্ন থাকার কথা ছিল, কিছু বল লো এলেও অসমান বাউন্সের ঘটনাটি খুবই বিরল ছিল। ফাস্ট বোলাররা পাত্তা পায়নি পাঁচ ওভারও! তার পরেও, সারাটাদিনই খুব বাজে বোলিং করছিল বাংলাদেশ, কিন্তু দিনের শেষ আধাঘণ্টায় যেন সব ভোজবাজীর মতো বদলে গেলো! স্বরূপে ওই একটাই ওভার করলেন ইনজুরি থেকে ফেরা সাকিব আল হাসান, তাতেই চিৎপটাং নিউজিল্যান্ডের মিডল অর্ডার। সারাটা দিন জঘন্য কাটলেও রাজ্জাকের পাওয়া রস টেলরের তৃতীয় উইকেটটি যেন প্রাণ ফিরিয়ে দেয় মাঠে। তারপরে একে একে সাকিব তুলে নিলেন সেঞ্ছুরিয়ান কেন উইলিয়ামসনকে! শেষ ওভারে আবার রাজ্জাকের হানা, সারাদিনে প্রায় ত্রিশ ওভার বোলিং করে শতাধিক রান দেয়াটাকে সার্থকতা দিতেই সাজঘরে ফেরত গেল ব্রেন্ডন ম্যাককুলাম! প্রথমে সোগাগ গাজী তুলে নেন অপেনার রাদারফোর্ড এর উইকেটটি এবং লম্বা এক জুটি যখন ভয়াবহ হয়ে বাংলাদেশকে শাসাচ্ছিল তখনই বিস্ময় বালক নাসির তুলে নেন ৭৩ রানে থাকা আরেক অপেনার ফুলটনের উইকেটটি। এর অর্থ দাঁড়াচ্ছে, নিউজিল্যান্ডের পক্ষে আর কোন স্বীকৃত ও অভিজ্ঞ ব্যাটসম্যান অবশিষ্ট রইলো না। ২৮০/৫ স্কোরটা তাই ৩৫০ এর নীচে রাখার আশা বাংলাদেশ করতেই পারে!
![]()
মুশফিকের ক্যাপ্টেন্সি যখন কাজে লাগে তখন বেশ উপভোগ্য হলেও মাঠে দাঁড়িয়ে বাড়তি ও আলাদা কিছু ভাবতে না পারার ব্যর্থতা খুবই দৃষ্টিকটু লেগেছে, পরিস্থিতি বদলাতে থাকে, প্ল্যান ধরে রেখে সব সময় কাজ করলে টেস্টে সাফল্যের সম্ভাবনা খুবই কম। কালকের জন্য অনেক শুভকামনা, আশা করি লাঞ্চের আগেই অল-আউট করা যাবে কিউইদের। আর উইকেটের যা অবস্থা মনে হচ্ছে, ২য় ইনিংসে বাংলাদেশের লীড না পাবার কোন কারণই নেই আপাতত।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




