somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সাহারা কাপ, ২০১৩, Test 1, Day 3 (Stumps): বিশ্লেষণ।

১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনটা শেষ হলো মিশ্র একটি অনুভূতি নিয়ে। বাংলাদেশ ব্যাট করতে নেমে যে ধাক্কা খেয়েছিল শুরুতেই তা কাটিয়ে ভালো একটি জুটি দাঁড়িয়ে গিয়েছিল কালকেই, মোমিনুল হক ও মার্শাল আইয়ুব খেলছিলেন পরিকল্পনা মাফিকই। ৭৭ এ অপরাজিত থাকা মোমিনুলকে যোগ্য সহচার্য দিচ্ছিলেন দ্বিতীয় দিন শেষে তার পার্টনার আইয়ুব। ১০৯ বলে ২৫ রানের পরিশ্রমী ও ধৈর্যশীল ইনিংসের সমাপ্তি হয় তৃতীয় দিনের প্রথমভাগেই। তারপরও চলতে থাকে মোমিনুল হক নামক অসাধারণ মেধাবী খেলোয়াড়ের সংগ্রাম। ক্রিজ আঁকড়ে, স্ট্রোকপ্লের ফুলঝুড়ি ছুটিয়ে তিনি শেষ পর্যন্ত ১৮১ রানের অনবদ্য এক ইনিংস খেলে গেলেন যা চট্টগ্রামের মাঠে আশরাফুলের ১৫৪ পেরিয়ে এখন পর্যন্ত কোন বাংলাদেশীর সর্বোচ্চ! এই ইনিংস খেলার পথে তিনি সাকিব আল হাসানের সাথে একটি মাঝারী ও মুশফিকুর রহিমের সাথে একটি দুর্দান্ত শতাধিক রানের জুটি গড়তে সমর্থ হন। বলাই বাহুল্য দিনশেষ স্কোরবোর্ডটি সুন্দর দেখাচ্ছে তারই অসাধারণ ইনিংসটির বদৌলতে! তাকে স্যালুট জানাই, ঠিক যেভাবে আউট হবার পরে চট্টগ্রামের দর্শকরা উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে বিদায় জানান!



New Zealand 469, Bangladesh 380/7 (116.0 ov)
Bangladesh trail by 89 runs with 3 wickets remaining in the 1st innings. এই স্কোর ভাল কি খারাপ তা নির্ধারণ হবে কাল,অনেক আফসোসেরও হয়ে থাকলো দিনটি, মুশফিকের ৬৭ হলো না শতকে পরিণত, হাফ সেঞ্ছুরী মিস করলে শেষ বিকেলে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়া নাসির হোসেন, তিনি ৪৬ করে ফিরে যান যা দিনের সবচেয়ে বড় হতাশা হিসেবেই আমার মনে হয়েছে। নাসির যদি মাত্র চার ওভার বাকী থাকার সময়টায় এভাবে স্ট্রোক প্লে না করতে যেতেন হয়ত কাল আমরা চারজন ব্যাটসম্যান নিয়ে দিন শুরু করতে পারতাম কাল, যার দুজন মোটামুটি সেট ছিলেন। যাই হোক, নিউজিল্যান্ডের ৪৬৯ এর জবাবে তৃতীয় দিনেই ৩৮০/৭ কিন্তু মোটেই খারাপ না। সোহাগ গাজী ব্যাট করতে সক্ষম, আব্দুর রাজ্জাকও স্লগ করতে সমর্থ, কাল সকালে যদি আর ত্রিশ থেকে চল্লিশ রান অন্তত যোগ করা যায় তবে সামান্য লীড থাকবে নিউজিল্যান্ডের হাতে যা খুব বড় কোন ব্যাপার হবে না বলেই আশা রাখছি।



তবে দিনের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে পীচ, এটা বেশ ভালোভাবেই টার্ন দিতে শুরু করেছে। রাজপথ টাইপের শক্ত খটখটে ট্র্যাকেই যখন খাবি খেয়েছে নিউজিল্যান্ডাররা, টারনিং পীচে কি দশা হবে সেটা সহজেই বুঝে নেয়া যায়। তবে খেলার নির্ধারক যে স্পিনাররাই হতে যাচ্ছেন তা বলা চলে। এখন পর্যন্ত বলা সম্ভব নয় কার পক্ষে যাচ্ছে এই টেস্টের ফলাফল, আমি অবশ্য ড্রয়ের পক্ষে বাজী ধরবো না, বাংলাদেশের খেলার ধরনই এর কারণ হবে। আর তামিম সাকিবদের কাছ থেকে বড় কিছু না পাওয়া আভাস দিচ্ছে চতুর্থ ইনিংসে গিয়ে তাদের ভালো ব্যাটিং এরই! তাই এখন তাকিয়ে কালকের দিকে, যতটা সম্ভব রান করতে হবে, শুভকামনা রইলো বাংলাদেশ দলের প্রতি।

সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×