somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদ বুদ্ধিজীবী - পতাকার লালটুকুতে তোমাদের খুঁজি!

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"শহীদ বুদ্ধিজীবীদের তালিকা।" তিনটি শব্দ অথচ লিখতে গিয়ে কেমন যেন থমকে যেতে হয়! যে অকল্পনীয় ত্যাগ তারা করেছেন, যে অসম্ভব ক্ষতির সম্মুখীন হয়েছে আমার বাংলাদেশ, তার একটি তালিকা করতে সত্যিই বুক কেঁপে ওঠে। শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মম পরিনতির কথা স্মরণ করে। তাদের ত্যাগ ও করুন পরিনতির প্রতি উৎসর্গিত হোক অমানুষ রাজাকারদের প্রাণ! কাদের মোল্লার মতো কসাইয়ের মৃত্যুতে তাদের প্রাপ্য ন্যায়বিচারের শুরুটা তাই কৃতজ্ঞতাচিত্তে উল্ল্যেখ করতে চাই।



নীচের নামগুলো শুধু নাম নয়, এক একটি স্তম্ভ, বাংলাদেশ দাঁড়িয়ে আছে যাদের হাড়গোড়ের উপরে...

ঢাকা বিশ্ববিদ্যালয়

১) এ এন এম মুনীর চৌধুরী
২) ডঃ জি সি দেব
৩) মোফাজ্জল হায়দার চৌধুরী
৪) আনোয়ার পাশা
৫) ডঃ জ্যোতির্ময় গুহঠাকুরতা
৬) আবদুল মুকতাদির
৭) এস এম রাশীদুল হাসান
৮) ডঃ এন এম ফয়জুল মাহী
৯) ফজলুর রহমান খান
১০) এ এন এম মুনীরুজ্জামান
১১) ডঃ সিরাজুল হক খান
১২) ডঃ শাহাদাত আলী
১৩) ডঃ এম এ খায়ের
১৪) এ আর খান খাদিম
১৫) মোঃ সাদিক
১৬) শরাফত আলী
১৭) গিয়াসউদ্দীন আহমদ
১৮) আনন্দ পয়ান ভট্টাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়

১৯) অধ্যাপক কাইয়ুম
২০) হাবীবুর রহমান
২১) শ্রী সুখরঞ্জন সমাদ্দার
২২) ডঃ আবুল কালাম আজাদ



সাবেক গণপরিষদ সদস্য

২৩) মসিউর রহমান
২৪) আমজাদ হোসেন
২৫) আমিনুদ্দীন
২৬) নজমুল হক সরকার
২৭) আবদুল হক
২৮) ডাঃ জিকরুল হক
২৯) সৈয়দ আনোয়ার আলী
৩০) এ কে সরদার

সাংবাদিক

৩১) সিরাজুদ্দীন হোসেন
৩২) শহীদুল্লাহ কায়সার
৩৩) খোন্দকার আবু তালেব
৩৪) নিজামুদ্দীন আহমদ
৩৫) আ ন ম গোলাম মোস্তফা
৩৬) শহীদ সাবের
৩৭) শেখ আবদুল মান্নান (লাডু)
৩৮) নজমুল হক
৩৯) এম আখতার
৪০) আবুল বাসার
৪১) চিশতী হেলালুর রহমান
৪২) শিবসদন চক্রবর্তী
৪৩) সেলিনা আখতার

চিকিৎসাবিদ

৪৪) মোহাম্মদ ফজলে রাব্বী
৪৫) আবদুল আলীম চৌধুরী
৪৬) সামসুদ্দীন আহমদ
৪৭) আজহারুল হক
৪৮) হুমায়ুন কবীর
৪৯) সোলায়মান খান
৫০) কায়সার উদ্দীন
৫১) মনসুর আলী
৫২) গোলাম মর্তুজা
৫৩) হাফেজ উদ্দীন খান
৫৪) জাহাঙ্গীর
৫৫) আবদুল জব্বার
৫৬) এস কে লাল
৫৭) হেমচন্দ্র বসাক
৫৮) কাজী ওবায়দুল হক
৫৯) মিসেস আয়েশা বেদৌরা চৌধুরী
৬০) আলহাজ্জ্ব মমতাজ উদ্দীন
৬১) হাসিময় হাজরা
৬২) নরেন ঘোষ
৬৩) জিকরুল হক
৬৪) সামসুল হক
৬৫) এস রহমান
৬৬) এ গফুর
৬৭) মনসুর আলী
৬৮) এস কে সেন
৬৯) মফিজ উদ্দীন
৭০) অমূল্য কুমার চক্রবর্তী
৭১) আতিকুর রহমান
৭২) গোলাম সরওয়ার
৭৩) আর সি দাশ
৭৪) মিহির কুমার সেন
৭৫) সালেহ আহমদ
৭৬) অনীল কুমার সিংহ
৭৭) সুশীল চন্দ্র শর্মা
৭৮) এ কে এম গোলাম মোস্তফা
৭৯) মকবুল আহমদ
৮০) এনামুল হক
৮১) মনসুর (কানু)
৮২) আশরাফ আলী তালুকদার
৮৩) লেঃ জিয়ায়ুর রহমান
৮৪) লেঃ কঃ জাহাঙ্গীর
৮৫) বদিউল আলম
৮৬) লেঃ কঃ হাই
৮৭) মেজর রেজাউর রহমান
৮৮) মেজর নাজমুল ইসলাম
৮৯) আসাদুল হক
৯০) নাজির উদ্দীন
৯১) লেঃ নূরুল ইসলাম
৯২) কাজল ভদ্র
৯৩) মনসুর উদ্দীন

অন্যান্য

৯৪) জহির রায়হান (সাহিত্যিক)
৯৫) পূর্ণেন্দু দস্তিদার (সাহিত্যিক)
৯৬) ফেরদৌস দৌলা (সাহিত্যিক)
৯৭) ইন্দু সাহা (সাহিত্যিক)
৯৮) মেহরুন্নেসা (সাহিত্যিক)
৯৯) আলতাফ মাহমুদ (শিল্পী)
১০০) দানবীর রণদাপ্রসাদ সাহা
১০১) ধীরেন্দ্র নাথ দত্ত (রাজনৈতিক নেতা)
১০২) যোগেশ চন্দ্র ঘোষ (আয়ুর্বেদ শাস্ত্রী)
১০৩) শামসুজ্জামান (চিফ ইঞ্জিনিয়ার)
১০৪) মাহবুব আহমদ (সরকারি কর্মচারী)
১০৫) খুরশীদ আলম (ইঞ্জিনিয়ার)
১০৬) নজরুল ইসলাম (ইঞ্জিনিয়ার)
১০৭) মোজাম্মেল হক চৌধুরী (ইঞ্জিনিয়ার)
১০৮) মহসিন আলী (ইঞ্জিনিয়ার)
১০৯) মুজিবুল হক (সরকারি কর্মচারী)

শহীদ শিক্ষাবিদ (বিশ্ববিদ্যালয় ছাড়া) ও আইনজীবীদের জেলাওয়ারী পরিসংখ্যান:



আরও কতো নাম না জানা দুর্ভাগা অথচ প্রচন্ড মেধাবী বাংলাদেশীকে সেদিন হারাতে হয়েছে, সে ক্ষতির হিসেব কোন নিক্তিতে মাপা চলে না। প্রতিটি নাম এক একটি ত্যাগের গল্পগাঁথা, সেই ত্যাগের উপরে দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। এ বিনিময় মুল্য তাদের দিতে হয়েছে দেশের প্রতিটি মানুষের স্বাধীনভাবে কথা বলার, চলার অধিকার দিতে! তাদের আত্মার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ! মাথা উঁচু করে এ জাতিকে দাঁড়াতে দিতে না চাওয়া সেদিনের খুনী পিশাচেরা চেয়ে দেখো, আমার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই!
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ; এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

×