somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাগ্যিস ৭১ এ ফেসবুক ছিল না :|

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ এ ফেসবুক থাকলে কি হইতো? ভালো
খারাপ অনেক কিছুই হইতো। তার কিছু কাল্পনিক নমুনা :|
.
১. ২৫শে মার্চ কালো রাতে পাক হানাদার বাহিনী বাংলার নিরীহ মানুষ উপর হামলা করছে। একটি লাইক একটি থাপ্পর, একটি শেয়ার একটি লাথি।
.
২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তার জন্য কয়টি লাইক??
.
৩. স্বাধীনতার ঘোষণা মেজর জিয়াউর রহমান দিয়েছেন, কিন্তু কিছু মিথ্যুক সেলিব্রেটি সেটা শেখ মুজিবের নামে প্রচার চালাচ্ছে। শুধু লাইক বেশি হলেই সত্য ঢেকে দেয়া যায় না...
.
৪. ফ্রেন্দ, আমি ফোর জি একতিভ গুবায়ের (জুবায়েরের টাক্লিশ ভার্সন) তোমারা সবাই গানো (জানো) দেশে গুদ্ধ শুরু হয়েছে। গুদ্ধ শুধু অফলাইনে না অনলাইনেও করতে হবে তাই আমার অনেক একটিভ ফ্রেন্দ দরকার। সো প্লিজ এদ মেহ।
.
৫. এই যুদ্ধের ময়দানে এক ভাই নামাজ আদায় করছেন। সোবাহানাল্লাহ। তার জন্য কয়টা লাইক?
.
৬. উফফফ কিছু ভালো লাগেনা। দেশে যে কি গ্যাঞ্জাম শুড়ু হলো Frendzzz দেড় সাথে KFC তে হ্যাং আউট কড়তে পাড়ছিনা, বাহিড়ে কোথাও ঘুড়তে যেতে পাড়ছিনা, আমার বাবুটার সাথে মিট কড়তে পাড়ছি না... আড় ভাল্লাগে না!!
.
৭. আপনারা যারা যুদ্ধে যেতে পারছেন না তারা চাইলে অনলাইনে বসেও যুদ্ধ করতে পারেন। আমাদের অস্র কেনার জন্য প্রচুর অর্থ দরকার। আপনারা নিচের ইভেন্টে যোগ দিয়ে বিকাশ নম্বরে অর্থ সাহায্য করেও যুদ্ধে পরোক্ষ ভাবে অংশগ্রহন করতে পারেন।
.
৮. নিচের এই লিং টা এক পাকিস্তানী মেজরের। সবাই রিপোর্ট করুন। ফেসবুকে কোন পাকিস্তানির আইডি রাখতে দেয়া যাবে না। (ততক্ষনে তার বাসার দড়জায় আরেক পাকিস্তানী মেজরে খট খটানি শুরু কইরা দিছে)
.
৯. আধুনিকতার এই যুগে সবার হাতেই একটা করে মোবাইল থাকা স্বাভাবিক। আবার দেশে যুদ্ধের কারনে অনেকের আয় ইনকাম বন্ধ। কিন্তু এই টাইমটা আপনি মোবাইল দিয়ে ঘরেবসেই দিনে ৫০০ টাকা ইনকাম করতে পারেন। আপনি শুধু নিচের লিঙ্কটিতে ঢুকুন। ওখানে কাজগুলো যথাযথভাবে করলেই আপনি পাবেন ৫০০ টার
ফ্লেক্সিলোড!
.
১০. মসজিদ নামাজ পড়ার জায়গা, আর দেখুন কিছু মানুষ মসজিদে আশ্রয় নিয়ে
এটাকে বেডরুম বানায়া ফেলছে। মুসলিম হয়ে আরেক মুসলিম ভাই কে ভয় পাওয়ার তো কিছু নাই, ভয় পেলে আল্লাহকে পেতে হবে। সুতারাং এরা কেউ মুসলমান না, সব নাস্তেক। এদের পুশি চাই।
.
১১. যুদ্ধ নিয়ে একটা গল্পের প্লট মাথায় ঘুরছে, যে কোন সময় লিখে ফেলতে পারি। পর্ব আকারে প্রকাশ করা হবে। যে যে ট্যাগ পেতে চান কমেন্ট করুন।
.
১২. যশোরে কিছু মুক্তিযোদ্ধা ভাইয়ের জন্য প্রচুর রক্ত প্রয়োজন। A+, b+ O- …
যোগাযোগের নম্বর ০১৯১***** (যদি ফেবুক থাকতো তাইলে ভালোর মধ্যে মনে হয়
এই একটাই হইতো
)
.
১৩. পাক হানাদার বাহিনির ভয়ে সবাই সব কিছু ফেলে পালাচ্ছে, কিন্তু এক জন দেখেন তার গরুটি কে এই দূর্দিনে ফেলে না রেখে সাথে করে নিয়ে যাচ্ছে। তার জন্য একটি লাইক= একটি সেলুট!!
.
১৪. দেশে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। এমন আরো লেটেস্ট নিউজ পেতে আমাদের “রেডিও যুদ্ধ” পেইজে লাইক করুন।
.
১৫. যে ৯টি গুন থাকলে আপনি ঘরে বসেই দেশ স্বাধীন করতে পারবেন তা জানতে ক্লিক করুন ‘প্রিয় যুদ্ধ ডট কম’ এ।
.
১৬. "ধর্ষনের জন্য মেয়েরা দায়ী, তারা হানাদার বাহিনীর সামনে দিয়ে এভাবে বেপর্দায় চলাফেলা করলে ধর্ষন তো হবেই"
.
১৭. আর সবচেয়ে বেশি যেটা থাকতো, "মুক্তিযোদ্ধাদের সাথে সেলফি"/"নিহত পাক সদস্যের লাশের পাশে সেলফি"/" ট্যাংক এর কামানের আগায় বসে সেলফি "সেলফি ইন যুদ্ধের ময়দান উইথ ফরটি আদার্স পিপল ফিলিং এক্সাইটেড"
.
.

:#) :#) :#)

কালেক্টেড
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৯
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×