কষ্ট ভাঙলেই সুখ
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইদানিং নানা খবর আসে
বেশি আসে মানুষের কষ্টের খবর
কেউ বুঝি ভালো নেই
কমে গেছে ধৈর্য সহ্য সবর
আর বুঝি আশার আলো নেই।
এখন কি কষ্টের কাল
কষ্ট বুঝি মেলেছে জাল
সুখে দুঃখে ছড়িয়ে মায়া
টানছে জীবন রাখছে কায়া
কষ্টের কথাই লোকে বেশি বলে আজকাল।
কাগজে নেটে চোখ বন্ধ রাখি
দেখবো না সংবাদ
পড়ব না এরকম কভু
কানের কাছে ফিসফিসিয়ে বলে যায় কেউ
তার কষ্টের কথা সহসা তবু।
কারোর কষ্ট ফোঁপানো চাপা
কারোর কষ্ট যায় না মাপা
কেউ ভালো করে বলতেও পারে না
ফিকে হাসি অন্তর ধিকিধিক
মলিন চেহারায় বেচারা থেকে গোবেচারা
বোঝা যায় তার হৃদয় কাঁপা।
কারোর কষ্ট উথলে ওঠে
বুকের ব্যথায় কুঁকড়ে ওঠে
কষ্ট পেয়েছিল সেই কবে
কষ্টের কত কিছু শুনি
এসব নিয়ে মালা গাঁথি
কষ্টের গাঁথা মালা সুখের হবে।
কষ্ট ছাড়া কি আর মানুষ হয়
কিংবা মানুষ কি আর কষ্ট ছাড়া
তাহলে তো সে মানুষই নয়
ছন্নছাড়া।
আমারও তো হৃদয় আছে
ভালোবাসা সবার কাছে
আসো কষ্ট ভাগাভাগি করি
স্বপ্ন রঙিন করি
সুখ বেড়োবেই কাল পোহালেই
আশার স্বপ্ন আঁকি চোখমুখ
কষ্ট ভাঙলেই সুখ।
০৭.১০.২০১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন