সত্যিই বিচিত্র এই দেশ সেলুকাস, এই দেশে ধর্ষণে শতক পূর্ণ করা অপরাধ না, হাজার কোটি টাকা লোপাট করা অপরাধ না বরং দেশপ্রেমিকের কাজ
বই ক্রয় করার সময় মগবাজার ওয়ারলেস রেলগেট থেকে দুই ছাত্রীসহ ৫ জন আটক
মগবাজার ওয়ারলেস রেলগেট এলাকার লাইব্রেরি থেকে ধর্মীয় বই পুস্তক ক্রয় করার সময় দুই ছাত্রীসহ ৫ জনকে আটক করেছে রমনা থানা পুলিশ। এ সময় ক্রয়কৃত বই পুস্তকও থানায় নিয়ে যায় পুলিশ। আটককৃত ছাত্রীরা হলেন, ভাওয়াল কলেজের ছাত্রী মাকসুদা সুলতানা ও সিরাজুম মুনীরা। আর অন্যরা হলেন- নীলফামারী জেলা জামায়াতের আমীর আজিজুল ইসলাম, তার সঙ্গী আনোয়ারুল ইসলাম, প্রফেসরস লাইব্রেরির বই বিক্রেতা ফাহাদ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে চাওয়া হলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম দৈনিক সংগ্রামকে বলেন, আটককৃতদের কাছে জামায়াতে ইসলামীর বই পত্র পাওয়া গেছে। তারা জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত। তাদের কাছে নিষিদ্ধ বই পাওয়া গেছে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, অনেকগুলো ধর্মীয় বই পুস্তক রয়েছে। আমরা এগুলো খতিয়ে দেখছি।
প্রমাণ দেখুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


