বাংলা ব্লগগুলো নিঃসন্দেহে মতপ্রকাশের একটা চমৎকার প্লাটফরম। আমাদের তথাকথিত স্বাধীন মিডিয়ার হলুদ-মরিচ
আর এসব যুক্তিবাদী মানুষ তৈরী হচ্ছে মূলত ব্লগীয় বিতর্কের মাধ্যমে। কমিউনিটি ব্লগিং জগতে ব্লগার হিসেবে আমি এখনো নতুনই বলা চলে কিন্তু পাঠক হিসেবে বয়স কম হয় নি। আমার ব্লগীয় অভিজ্ঞতায় দেখেছি এসব বিতর্কে যারা অংশগ্রহণ করে তাদের মধ্যে প্রায় শতভাগই তালগাছবাদী। অর্থ্যাৎ যত বিতর্কই হোক না কেন কেউই তার তালগাছ বিসর্জন দিতে প্রস্তুত নয়। কোন তার্কিক শেষ পর্যন্ত তালগাছ ছেড়ে দিয়ে তর্কে হার স্বীকার করেছেন তেমনটি অন্তত আমার চোখে পড়েনি। সর্বোচ্চ দেখা গেছে যুক্তিতে টিকতে না পেরে মানে মানে নিজের তালগাছটি বগলে নিয়ে সটকে পড়তে।
তবে এসব বিতর্কে আমজনতা কিছু লাভবান হয়। তার্কিকগণের পক্ষে বিপক্ষে যুক্তির বহর পর্যবেক্ষণ করে তারা অন্তত একটা সিদ্ধান্তে আসতে পারে।
এবার আমার প্রশ্ন অভিজ্ঞ ব্লগারদিগের কাছে, আপনাদের কাহারো চোখে কি এমন কোন উদার মনের ব্লগার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


