রূপা গ্রুপ মেইলে জানিয়েছিল নতুন ডেট। কনফার্ম করল সুমন। বার-বি-কিউ'তেই। ঘুরে ফিরে ২৮তম ব্যাচের সব গেট টুগেদারই ওই ২৭ নম্বরেই। ধানমন্ডীতেই বেশিরভাগের বাসা। তারা হেটে এলেও চলে, থাকতেও পারে অনেকরাত। সমস্যা আমাদের, আমরা যারা মহানগরীর গাওগেরামে থাকি। আমার ৩০০ চাঁদা সুমনের। ওর সঙ্গেই যাওয়ার কথা। দুপুরের কলে জানলাম ওর ভাইরাল, গা ম্যাজম্যাজ-সর্দি-কাশি। শান্তিনগর ঘুরে যাবে। তাই প্ল্যান-বি। সোমা যাবে না বলেছিল। গাড়ি ওর শ্বশুর নিয়ে প্রেসে গ্যাছেন। ফ্যামিলি অ্যালবাম বের করবেন। সন্ধ্যায় হঠাৎ ফোন, 'এই আমি যাচ্ছি। নতুনের সঙ্গে কবে না কবে দ্যাখা হয়। তুমি রেডি থেকো। তুলে নেব।'
সেই তুলে নেওয়া হলো সোয়া আটটায়। মেয়েলী সাজগোজ, বাচ্চাদের বাবার বাড়ি রেখে আসা, বরের ফেলে যাওয়া মাফলার চেম্বারে পৌছে, জাম টপকে এলো। এরপর গাড়িতে নেই গ্যাস। বিশাল কিউ সিএনজি স্টেশনে। তো গপ্পবাজি দুজনেই। ফোন আসে, দেরি ক্যানো জানতে। কারণ জানাই দুজনেই। 'তোরা আমাদের ফেলে যাসনে' টাইপের আর্তিও জানানো হয়। গ্যাস পুরে বার-বি-কিউতে পৌছতে পৌছতে রাত ১০টা। বাইরে দ্যাখি শুভ্র আর সুমন বিড়ি খায়। দলে ভিড়ে যাই। শুভ্র গালি শোনে সুমনের মোবাইলের। পাবলিক গালি শুনে রাগে, সে হা-হা-হি-হি হাসে। তারপর ব্লু টুথ। ভেতরে যাই। টেবল ক্লথ গোটানো হয়ে গ্যাছে। 'তোদের জন্য কতক্ষণ বসে থাকব আমরা!' বকা ঝকা চলতে থাকে সমানেই। 'চল কফি ওয়ার্ল্ডে। কিছু পাওয়া যায় কীনা।' পাপ্পু মুনির এসেছে। আফ্রিকায় ছিল শান্তিরক্ষা মিশনে। ড্যাডি মুনির আগের মতো। স্টুডেন্ট অবস্থায় চাচা চাচা লাগত। এখন আমরা চাচা হয়ে গ্যাছি। সে গ্র্যান্ড ড্যাড না হয়ে আছে আগের মতোই।
পঞ্চম বর্ষ পূর্তি 'নোঙ্গর'এর ভিডিও ক্যাসেটের সিডি ভার্সনগুলো তুলে দিই দুই প্রতিনিধিদের হাতে। তারা বিলিবন্টন করবে। ১৬ বছর আগের দিনগুলো ফিরে আসে হৈহৈয়ে আমি নির্ভার। বেরিয়েই আবার গ্যাঞ্জাম। পাপ্পু মুনিরের দুই হেডলাইট হাওয়া। পাকা হাতের কাজ। সঙ্গে সঙ্গে সুমন পাত্তা লাগায়। জেনুইন এক পিস ৪ হাজার, দুই নম্বরটা ১৯০০। 'সকালের আগে তো পাবি না। আপাতত দুইটা টর্চলাইট কিন্যা ফিট কইরা ল।'
সোমা-আমি কফির সঙ্গে বাড়তি স্যান্ডউইচ সাঁটি। তুমুল আড্ডা। ভাঙ্গে সাড়ে ১১টায়। মেয়েরা ফিরবে। ছেলেরা থাকবে আরো কিছুক্ষণ। আমার বাড়ির গেট লক হয়ে গ্যাছে। তাই আমিও উঠি। বাড়ির পথ। আলগিনকে নামিয়ে আমাকে পৌছে দেয় সোমা। এরপর উত্তরার রাস্তায় ছোটে গাড়ি।
পেট ভরেনি। খাবার ছিল না। সিগারেট মাত্র ৫ টা। রাত কাটবে কীভাবে? কেটে গ্যালো ঠিকই। স্মৃতি রোমন্থনে। অসাধারণ সব স্মৃতি। কিছু যোগ হলো গতকাল। অ্যান্ড উইল বে চেরিশড ফরএভার
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


