somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাদের রক্তে মুক্ত এ দেশ (ধারাবাহিক)

২১ শে মার্চ, ২০০৬ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(পূবর্ প্রকাশিতের পর)
4 মার্চ প্রদেশব্যাপী সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পূর্ণ হরতাল পালিত হয়। এইদিন করাচিতে এয়ার মার্শাল (অব) আসগর খান বললেন, 'রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এ মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশের সংহতি রক্ষা করা অপরিহার্য্য।' কোয়েটার ন্যাপ নেতা খান ওয়ালী খান বললেন, 'জাতীয় পরিষদের প্রস্তাবিত অধিবেশন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা অগণতান্ত্রিক ও অবাঞ্ছিত। লাহোরে জনাব মালিক সোলাম জিলানী ঘোষণা করলেন, 'এখন আমরা এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যখন পাকিস্তানকে রক্ষা করতে হলে অবিলম্বে সংখ্যাগুরু দলের হাতে ক্ষমতা হস্তান্তর ছাড়া অন্য কোনো উপায় নেই।'
5 মার্চ সমস্ত প্রদেশব্যাপী শেখ মুজিবের আহ্বানে হরতাল পালিত হলো। সাংবাদিক সংস্থা সংহতি জানিয়ে সভা ও শোভাযাত্রা করলেন। বাংলা একাডেমিতে শিল্পীদের সভা হলো। তারা আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করলেন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন সভা করল শহীদ মিনারে, তারা আমরণ সংগ্রামের শপথ গ্রহন করলেন।
এমনিভাবে রক্তের পথ ধরে এগিয়ে চলল উত্তপ্ত মার্চ। শুরু হলো সর্বাত্মক সংগ্রাম, আর এর পঞ্চম দিনে টঙ্গীতে শ্রমিক-জনতার মিছিলের ওপর গুলি চালায় বর্বর হানাদাররা। এতে চারজন নিহত ও 14 জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান রফিজউদ্দিন (35) ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল মতিন (30)।
প্রদেশের বিভিন্ন জেলায় আন্দোলন ছড়িয়ে পড়ল। সেদিন চট্টগ্রামে সেনাবাহিনীর গুলিতে নিহতের সংখ্যা দাঁড়াল দু'শ বাইশ (222)। যশোরে পুলিশের গুলিতে শহীদ হলেন একজন, রংপুর ও রাজশাহীতেও কারফিউ বলবত করা হলো। নারায়নগঞ্জ শহরে এক বিরাট জনসভা আয়োজিত হয়। সভা শেষে বেরুল বিশাল এক জঙ্গী লাঠি মিছিল। সেদিন ঢাকায় শিল্পী ও সাহিত্যিকদের এক সভা অনুষ্ঠিত হলো। তারা স্বাধীনতা আদায়ের জন্য সর্বাত্মক সংগ্রামের শপথ নিলেন। তাদের শ্লোগান হলো, 'লেখকের লেখনী হবে সংগ্রামের হাতিয়ার'। এছাড়া আরো অনেক সভা শোভাযাত্রা ও মশাল মিছিল হলো। এ গণজাগরণকে প্রতিরোধ করার জন্য নিষ্ঠুর ও দুধ্বর্ষ জেনারেল টিক্কা খান নতুন সামরিক আইন প্রশাসক ও গভর্নর হিসেবে 5 মার্চ ঢাকায় আসেন। কিন্তু 7 মার্চ '71 হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সিংহহৃদয় জনাব বি, এ, সিদ্দিকী জেনারেল টিক্কা খানের গভর্নর পদে বহালের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় অস্বীকৃতি জানিয়ে ইতিহাসের পাতায় বীর বাঙালীর দুঃসাহসীকতার দৃষ্টান্ত রেখে গেলেন। (চলবে)
ছবি :
শহীদ মিনারে ছাত্র ইউনিয়নের অগি্ন শপথ
2. বেপরোয়া গুলিতে নিহতদের কয়েকজন
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৩২
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×