একযুগ পর বরুনার ই-মেল পেয়ে আমি হতবাক;
লিখতে চাইলাম ঃ ওহ্ নো বরুনা, বোকা মেয়ে
আমি তোর রুমালটা নিতে যাব কেন?
এই যে আজ তুই বিখ্যাত সুগন্ধী রুমালটা
ফেরত চেয়ে পাঠালি,
আমি তো জানতাম রুমাল নিলে বিচ্ছেদ সুনিশ্চিত!
........ কেন তবে নেব তোর সুগন্ধী রুমাল?
তোকে আমি লিখিনি একটাও চিঠি,
্তুহাতের মুঠোয়' নিইনি আমার প্রান,
আজ আমার পাপ-পূণ্যের দ্রাঘিমাংশ জুড়ে
কেনো সুগন্ধ নেই তো!
........ কোথায় তবে লুকালাম তোর বিখ্যাত রুমাল?
কোনো কোনো ্তুতারায় ভরা চৈত্রমাসের রাতে'
তীব্র সুগন্ধ ভেসে আসে,
টের পাই বরুনার রুমালটাই সত্যিকারের ;
সন্দেহ জাগে, 108 টা নীলপদ্ম' নয়, বিশ্ব সংসার
তছনছ ক'রে'
ওর রুমালটাই আমি চুরি করেছিলাম ।
(1লা বৈশাখ, নীলফামারী )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


