শুনেছি, খুব অসুখ তোমার,
শুনেছি খুব যাবার সময় তোমার কাছের
একটু-আধটু প্রেম-নিবেদন করবে পাছে
তাই বলেছি, বয়ঃসন্ধি।
তাই বলেছি শক্ত গাছের, কাছেই ছিলে,
এতই নতুন, বলেছি তাই বয়ঃসন্ধি।
জানতে না তো ভালোবাসায় শেষ করেছি
সারা সকাল দুপুর এবং অবশ্যও
সন্ধ্যার ও-মন্দিরে তোমায় সহস্রবার
আমি বিপুল ভোগ করেছি, তোমায় বিনা...
কিন্তু, এতো কেউ জানে না,
তোমায় আমি ভোগ করেছি, তোমায় বিনা।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



