somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পয়গামে মুহাম্মাদী (সা.) ও সুলায়মান নদভী

০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন পাঠাগারে বসে কোন বই পড়া হয়না। নিয়ত করছি ‘পয়গামে মুহাম্মদী (সা)’ পড়বো। সাইয়্যেদ সুলায়মান নদভী’র লিখা। যার সম্পর্কে আনোয়ার শাহ্ কাশ্মিরী বলেছেন, “গাজ্জালী ও রাযীর ইলমকে জুনায়েদ ও শিবলীর যুহদের (দুনিয়া বিমুখতা) সাথে মিলানো হলে যা হয় তাই হলো সুলায়মান নদভী”। জমিয়াতুল ফালাহ মসজিদে ইসলামী ফাউন্ডেশনের পাঠাগার এ গেলাম। ভাবছি বস্তায় বস্তায় বই থাকবে। কিন্তু গিয়ে দেখি হাজার দুয়েক বই হবে। দৃষ্টির বিচারে সেখানে বই থেকে পাঠক বেশী। পাঠাগারে অন্তত ৫ জীবন পড়া যাবে মত করে বই থাকা উচিত। সুখের খবর- বইটি পাওয়া গেছে। বইটি মূলত ৮টি বক্তৃতার লিখিত অবস্থা। ৩টা পড়ার পর মনে হলো এই বই পড়লেই হবে না। কিছু বই পাশে রাখতে হয়। সময়ে সময়ে পড়ে কাঁদতে হয়। পড়া বন্ধ করে আন্দরকিল্লা গেলাম। অনেকদিন পর কলিজা ঠান্ডা করা একটা বই পড়লাম। সর্বশেষ পড়েছিলাম “দ্যা প্রপেট”।

----------------------------------------------------------------------------------
১. কার্লাইলের ভাষায়, “ইতিহাস নিচক মহান ব্যক্তিবর্গের জীবনী গ্রন্থের নাম”

২. রবীন্দ্রনাথ ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিলো, “ব্রাম্মন সমাজের ব্যার্থতার কারণ কি?” ঠাকুর উত্তরে বলেছিলেন, “ব্যর্থতার কারণ হচ্ছে, এর পেছনে এমন কোন ব্যক্তির জীবন ও তাঁর বাস্তব চরিত্র ছিল না, যিনি আমাদের দৃষ্টির মধ্যমনি হতে পারতেন এবং আমাদের জন্য সততা ও সৎকর্মশীলতার জলজ্যান্ত নমুনায় পরিনত হতেন।”

৩. মদিনায় হিজরতের পর রাসূল সা: মুসলমানদের আদমশুমারী করে তাদের নামের তালিকা প্রনোয়ন করেন। উক্ত তালিকায় ১৫০০ এর মত নাম ছিলো।

৪. ১৯২৫ সাল অবধি কেবল ইউরোপে হযরত মুহাম্মদ সা: নিয়ে প্রায় ১৩’শ পুস্তক লিখা হয়েছে।

৫. “মূসার কাছে গরম মাথায় সবেগে সঞ্চালিত সাহসের আকর পাব, ঠান্ডা মাথায় ধীরলয়ে সঞ্চারিত নমনীয়তা পাব না। ঈসার দুনিয়ায় নমনীয়তার হীম শীতল নদী বয়ে গেছে। কিন্তু ধমনীতে উদ্দীপনা জাগাবার উত্তপ্ত তেজদীপ্ততা নেই। অথচ মানব জীবনে এ দুটি শক্তিরই ভারসাম্যপূর্ণ সমাবেশের আবশ্যকতা আছে। আর এ সমাবেশ কেবল মুহাম্মদের জীবনাদর্শেই সম্ভব।”

৬. “সকল নবীর জীবন এক একটি আদর্শের দোকান। আর মুহাম্মদের জীবন সকল আদর্শের বাজার”

৭. “যিনি পা ফুলে যাওয়া অবধি কিয়াম করতেন, যিনি রুকুতে গেলে মানুষরা ভাবতেন বোধয় সেজদার কথা ভুলে গেছেন, সেজদায় গেলে ভাবতেন হয়ত বিদায় নিয়েছেন, রোজা রাখা শুরু করলে ভাবতেন হয়ত রোজা রাখা আর বন্ধ করবেন না।”

৮. সাহাবাদের বলা ছিলো যে, “যদি কেউ ঋণ রেখে মারা যায় তাহলে আমাকে জানাবে, আমি তার ঋণ পরিশোধ করবো।”

৯. খায়বরের পর তিনি স্ত্রীদের বছরের শুরুতে ১ বছরের জন্য খরচ দিয়ে দিতেন।

১০. যিশুকে যখন শূলে চড়ানো হল তখন তিনি হয়রান হয়ে বলে চলেছেন, হে প্রভু, হে প্রভু এই বিপদে কেন আমাকে একা ছেড়ে দিলে? মুহাম্মদ সা: যখন মৃত্যু শয্যায় শায়িত তখন তার প্রশান্ত হৃদয় থেকে উৎসারিত হলো, ওগো আল্লাহ, ওগো আমার শ্রেষ্ঠ বন্ধু। ইতিহাস দুই কথাই সংরক্ষন করেছে। দুই কথা থেকে ভালোবাসার স্বাদ আর প্রেমের প্রশান্তি দেখার দায়িত্ব আপনাদের।
----------------------------------------------------------------------------------

পাড়া, মহল্লায় ছোট ছোট কালেকশন স্টেজ বসে গেছে। যারা ১০০০/- টাকা মিলাদুন্নুবীর চাঁদা দিবেন বলে ঠিক করেছেন, শুধু তাদেরকে বলবো, ৮০০ টাকা দেন, ২০০ টাকা দিয়ে বইটা কিনুন। পড়ুন, পড়তে না জানলে কিনে কাউকে পড়তে দিন।

#ব্যক্তিত্ব #আদর্শ #মুহাম্মদ #সিরাত #রং #রিভিউ #শক্তিমান_লেখক
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

গুগুল মিটে হঠাৎ ব্লগীয় আড্ডা (টেস্ট)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৯

ব্লগের সবাই আশা করি ভালো আছেন। আজ বাংলাদেশের রাত ১০.৪৫ মিনিটে একটি ব্লগীয় আড্ডা'র আয়োজন করেছি। নিচে গুগল মিটের লিংক দিয়েছি। আপনারা সবাই আমন্ত্রিত। ইচ্ছা করলে, নিজের ভিডিও অফ রেখে... ...বাকিটুকু পড়ুন

আখিরাত ঠিক করার পাশাপাশি দুনিয়ার রাজনীতিতেও ঢুকে পড়লেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৮


জাতীয় নির্বাচন শেষ হওয়ার দুই মাস পার হয়েছে। দেশের মানুষ একটু দম ফেলছে , চায়ের আড্ডায় যখন ভোটের উত্তাপ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই খবর এলো সংরক্ষিত নারী আসনের নির্বাচনের।... ...বাকিটুকু পড়ুন

×