somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখনই সময় জেগে উঠবার, এখনই সময় লড়াই করবার, এখনই সময় যুদ্ধাপরাধীদের ফাঁসিতে ঝোলানোর, এখনই সময় জামায়াতকে নিষিদ্ধ করার এবং এখনই সময় বদলে যাবার

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লড়াই, লড়াই, লড়াই চাই,
লড়াই ছাড়া উপায় নাই।

জেগে উঠেছে বাংলাদেশ। স্বাধীনতার বিরোধী শক্তির আস্ফালন আর সইতে পারিনি, আমরা। যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিজয়ী আঙ্গুল আমাদের খুঁচিয়ে, জাগিয়ে দিয়েছে। ঘুম ভাঙ্গিয়ে দিয়েছে, এই প্রজন্মের। চারদিকে আজ একটাই শ্লোগান, ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই। যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। স্বাধীনতার চল্লিশ দশক পর আমাদের এবার দায়মুক্তির লড়াই। মুক্তিযুদ্ধে শহীদ প্রান আর সম্ভ্রম হারানো মায়ের-বোনের আর্তনাদের দাম আদায় করে নেবার সময় এসেছে আজ। মায়ের কোল থেকে ছিনিয়ে নেয়া শিশুকে যারা পায়ের নিচে পিষে দিয়েছে, আজ তাদের পিষে দেবার সময়। কতটা সহজ হবে এই কাজ? আজ, আমরা, আমাদের এক ব্লগার ভাইয়ের লাশ বুঝে পেয়েছি, স্বাধীনতাবিরোধী অপশক্তির কাছ থেকে। ৭১ এর পশুরা আবার তাদের অস্ত্রে শান দিয়েছে, গোপন তালিকা করছে, মানুষ হত্যার জন্য, বুদ্ধিদীপ্ত তরুনের শরীর থেকে প্রানের রেখা মুছে দেবার জন্য। আমাদের এই আন্দোলন এর বিষয়ে কিছু সিদ্ধান্ত নিতে হবে। এভাবে দিনের পর দিন, রাতের পর রাত আন্দোলন করে কার কাছ থেকে বিচার আশা করবো? যারা গত চল্লিশ দশক ধরে গোলাম আজম, নিজামীদের এই বাংলার মাটিতে পুষেছে, তাদের কাছে? যারা রাজনৈতিক লাভের আশায়, এদের সাথে সঙ্গমে লিপ্ত হয়েছে, তাদের কাছে? আমাদের অধিকার, আমাদেরই আদায় করে নিতে হবে। এভাবে দিনের পর দিন পড়ে না থেকে, আল্টিমেটাম বেঁধে দিতে হবে। আমরা বলবো, কতদিনের মধ্যে আমাদের দাবী পূরন করা হবে। আমাদের দাবী, আমরাই আদায় করে নেব। আমাদের এক ভাইয়ের রক্ত ঝরেছে, আমরাও প্রয়োজনে রক্তের হোলি খেলবো, পশুর রক্তে হাত রাঙ্গিয়ে নেব, তবু আমাদের দাবী পূরন করবোই, আমরা।
আমাদের আন্দোলন আরো গতিশীল করতে হবে, ছড়িয়ে দিতে হবে, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। এ ব্যাপারে আমার কিছু প্রস্তাবনা সবার সাথে শেয়ার করলাম-

# শাহবাগসহ সারাদেশের আন্দোলনে আল্টিমেটাম দিতে হবে। কতদিনের মধ্যে আমরা আমাদের দাবী পূরন দেখতে চাই, জানিয়ে দিতে হবে।

# জামায়াতের বিষবৃক্ষের দ্বারা সৃষ্ট শাখা-প্রশাখাগুলো থেকে আমাদের স্কুল-কলেজের ছাত্রদের রক্ষা করতে হবে। ইসলামী বই হাতে, স্কুল-কলেজ ক্যাম্পাসে জামায়াত-শিবিরের ছেলেদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। জামায়াতের শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি, হিল্লোল নিষিদ্ধ করতে হবে। তাদের শিশু-কিশোর পত্রিকা ফুলকুঁড়ি, কিশোর কন্ঠ, জুভিনেল ভয়েস নিষিদ্ধ করতে হবে।

# জামায়াত শিবিরের হোস্টেল, মেসগুলো চিহ্নিত করে তুলে দিতে হবে, এলাকা থেকে। এ বিষয়ে এলাকার সচেতন যুবকেরা মূল ভূমিকা পালন করতে পারি। জামায়াত শিবিরের সকল ধরনের কর্মকান্ড ভেঙ্গেচুরে দিতে হবে, প্রতিটি এলাকায়, এলাকায়। প্রতিটি এলাকাকে জামায়াত-শিবিরমুক্ত করবো, আমরা।

#জামায়াতকে অনেকে ইসলামী দল মনে করে বলে, তাদের জামায়াতের প্রতি সহানুভূতি আছে। জামায়াত নামক ধর্মবেশ্যাদের হাত থেকে মানুষকে বাঁচাতে এগিয়ে আসতে হবে ধর্মীয় আইকনদের। জাতীয় মসজিদ বায়তুল মুকাররাম এর ইমাম যদি শাহবাগে এবং নামাজের পর মসজিদের মানুষদের জানিয়ে দেন, জামায়াত ইসলামী কোন সংগঠন নয়, এরা ধর্মবেশ্যা। এবং সারাদেশের মসজিদের ইমামদের এ ব্যাপারে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে। জামায়াত নামক ক্ষতিকর কীটটাকে আর ধর্মের আড়ালে আশ্রয় নিতে দেয়া যাবেনা।

# রাজীব, জাফর ভাইদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এবার আর ৪৮ ঘণ্টার ছেলেভুলানো মোয়া নয়, বিচার চাই। ন্যায় বিচার চাই।

# এ সময় কোন রাজনৈতিক রেষারেষি নয়। কে লাভবান হচ্ছে, কে ক্ষতির স্বীকার হচ্ছে, এটা ভাবার সময় নয়। এ আন্দোলন কোন রাজনৈতিক ইস্যু নয়। যারা এটাকে নিয়ে রাজনীতি করবে, তারা ৭১ এর জামায়াতের আলবদর, আল শামস এর মত সুবিধাভোগী। এরাও দেশের শত্রু।

# যারা বলছেন শাহবাগে গেলে টাকা দেয়, তাদের প্রতি অনুরোধ, শুধু একদিন আসুন, টাকা নিয়ে যান। এ সুযোগ মিস করবেন কেন? তাদের স্পষ্ট জানিয়ে দেই, আমি এবং আমার বন্ধুরা ১২ দিনের আন্দোলনেই শামিল হয়েছে, কেউ ১ টা টাকা পায়নি। বরং নিজের পকেট এর টাকা দিয়ে চা খেয়েছেন, খাইয়েছেন।

#শাহবাগে মা-বোনদের লাঞ্ছিত করা হয়? একবার নিজের মা, বোন, বউকে, মেয়েকে, প্রিয়তমাকে নিয়ে আসুন শাহবাগ। দেখে যান, এ মাটির সন্তানেরা কতটা শ্রদ্ধায় মা-বোনদের চলার পথ করে দেয়। আরে, আমরা ৭১ এর ধর্ষক গোলাম আজমদের আদর্শে বড় হইনি, আমরা বড় হয়েছি মুক্তিযোদ্ধাদের আদর্শে।

# এসে কি হবে? কি বদলাবে? আসুন। কথা দিলাম, সবাই মিলে, বদলে দেব সব।

আমাদের লড়াই, আমাদেরই লড়তে হবে।
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×