গপ্প তোমার মজার বড় হা করে যাই শুনে
হা মুখে ঘা-জ্বালা যাচ্ছি আমি ভুলে
যাচ্ছি ভুলে গর্তকতেক, গর্তে পড়া শর্তআধেক
শর্তে থাকা আর্ত কহে—
দড়ির টানে প্রজাপতি, টিকটিকি ও
গিরগিটি; রক্তচোষা অত্যাধুনিক !
যাচ্ছি ভুলে বনের কথা। তেল-জলের অবুঝ পালা
মেলছে যারা বেকুব-পাখা, ধরছি আমি তাদের
উড়ান, যাচ্ছি ভুলে ডুবলো কারা ?
যাচ্ছি ভুলে বারোটা মাস। সিটিং সার্ভিস
দাঁড়ানো জ্যাম। গায়ের রক্ত পানির দামে
ফ্রিতে পাওয়া বাজার-ব্যাগে ! টুটাফাটা
তা না না না। মিথ্যে যতো প্রতিক্রিয়া
সত্যিকরে যাচ্ছে ভুলে-
শেষ শো’তে ফের পকেট ফাঁকা !
হয়তো আমি ক্লান্তচারী রোজ এভাবে ভুলতে থাকি;
সবার উপর স্বার্থ আমার, স্বার্থ করে আদান-প্রদান
বাঁচার সাথে চুক্তি হলে নিয়ম করে ভুলতে জানি।
যাচ্ছি ভুলে অভিমানে, অন্তরিত উত্তরণে,
স্মরণের গতবারে।
সহজাত হয় যদিও
ভুলে থাকা অনেক ভালো; আগামীর নিত্যদিনে।।
অন্ধবিন্দু | সামহোয়্যার ইন...ব্লগ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


