somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অন্ধবিন্দু
বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

মেড ইন ভালবাসা

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গোটা ছবিটায় রইবে সীমান্ত
তারও দূরে চৈত্র এসে দাঁড়ালে
মেঘেদের বাহু অজান্তেই জড়ালে
পাশে রেখো শস্যখেত-গেরস্থালি,
প্রিয় মানুষের অশ্রু-মুছে অবিকল,
বাক্যহীনা গাভীটির ঢ্যাবঢ্যাবে চোখ,
ছোট ছোট ঘাম, চুরমার ক’রে দরদাম,
ধানি মরিচের টালে ঘর বেঁধো উইপোকার!
অঢেল সবুজে নিয়ো চোরাপাথরের মাতলামি
বটবৃক্ষ প্রাণের উতলা ঘ্রাণে উড়ুক শীতল পাটি।
বালু-বিবরে; আলুথালু করো লোকালয়ের সকাল!

ক্যানভাস ঠাঁসা
অনেক হিসেব-নিকেশ, ভুল করেও
আমায় এঁকো না-কো, কোনও রঙে।
দেখুক সবাই, যা আঁকে নি তুলি আনাচে
কানাচে। যেন সব চেনা লাগে, তবু
এ-ছবিতে কেউ না দেখে—
যা আঁকড়ে ধরেছি ফোঁটায় ফোঁটায়;
যার চিত্রিত ভাষা কল্পজগতে মেলল পাখা—

ক’টি প্রবাল ক্রোধে সোনার কলস পড়ুক খসে,
কেবল দু’হাত ছেড়ে চুপটি করে নড়লো কিছু;
আড়াআড়ি দাগগুলোতে ঘুড়ির মতন, ইতস্তত।
বাসতে ভালো রাখাল-বাঁশি আসল ছুটে, তীক্ষ্ণ-
আলোয়। সেও তরুণ প্রেমে বুনতে থাকে
ব্যাকুলতা, ক্ষণিক প্রহর তোমায় ভেবে।

—না হয় ভালবেসো
আড়ি পেতে হৃদয়ে হৃদয়, যৎসামান্য।

—না হয়
আড়াল থেকে তাড়িয়ে দিও প্রতিধ্বনি অগণিত

—না হয়
বোতাম ঘরে মলিন থাকুক কাকতাড়ুয়ার উপস্থিতি,
পোড়া মাটির অধর চুমে ভেংচি কেটো, চক-খড়ির।

ভালোবেসে প্রতি টানের দিক অবধি—
মাঝ-দুপুরে তৃষ্ণা বুকে পথিকটারে ছায়াও দিও,
ইচ্ছে হলে তৃণের ডগায় কিরণ মেখো ইকটুখানি।।





(ঈষত্ সংক্ষেপিত)
০৭ আশ্বিন ১৪২২
অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪
৩০টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×