তুমি আমার শত সাধনার লক্ষ্মী সোনা বউ
সকাল বিকাল সারাবেলার গন্ধ মৌ মৌ
গোলাপ,বেলী,হাসনাহেনা তুমি ওগো বউ
হৃদয় মাঠের নিত্য হাসি আমার সকল চৌ।
আঁধার তুমি,আলো তুমি,নিত্য চাঁদের হাসি
একটু নয়,আধটু নয়,অনেক ভালবাসি।
তুমি আমার ঘুম জাগানো-মিষ্টি ভালোবাসা
গান শোনানো,দিন ভুলানো বুকের চরম খাসা।
দস্যি আমার,চাঁদ আমার ওগো অভিমানী
অনেক ভালোবাসো আমায়,সেই কথাটি জানি।
তোমার চোখে তাকিয়ে দেখি আলোয় ভুবন ভরা
তোমার ঠোঁটের মিষ্টি হাসি,আমার আকাশে তারা।
কান্না তোমার-শেলসম দেখো হাড় পাজরে গাঁথা
বুকের মাঝে চিনচিনিয়ে হাজার রকম ব্যাথা।
আমার বউ সবার সেরা,আমার নয়নমণি
তোমায় পেয়ে ওগো বউ,ধন্যি আমি ধন্যি।
বউ ওগো বউ,তুমি আমার লক্ষ্মী সোনা বউ
তোমায় ছাড়া বাসবো ভালো,আর কি আছে কেউ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




