সেই মেঠো পথ
০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুকিয়ে গেছে ভরা নদী
খরায় চরায় বালি বুক
জলের নাই কলকলানি
আহারে সেই ভাটির সুখ !
তরী আর ভাসে না
ভরা গাঙের কোল পরে
পালা গান যাত্রা গান
আজো যে মন নাড়ে।
প্রদীপ গুলো নিভে আঁধার
বিজলীর বাতি জ্বলে
সোনার গ্রাম,সোনার মাঠ
হারালো কই কার ছলে !
আহারে দিন,সোনাভরা সেই
কত প্রাণের মেলা
পুব,পশ্চিম,উত্তর,দক্ষিণ
যেন আত্মার এক ভেলা !
রবির ছিল ভালোবাসা,
চাঁদের বুকে স্বপ্ন
ক্ষেতে ক্ষেতে ফলতো তখন
খাঁটি সোনা রত্ন।
কলসি কাঁখে বাংলা পরী
জোয়াল কাঁধে রাজা
পান্তা ভাতে,হাত পাখাতে
সেই ছিল কি মজা !
ঝিরি ঝিরি ধানের ক্ষেতে
মন যে ছুটে যায়
কেউ কি পারো আসবে রেখে
আমার সেই সে গাঁয়!
মন্তু মিয়াঁর আনমনে চোখ
টুনির প্রেমের মায়া
মকবুলের রাজ্য শাসন
কাঁদায় যে মোর হিয়া।
আহারে সেই ফেলে আসা দিন
আহারে আমার গাঁ
ইট পাথরে রস কষ হীন
তোমায় খুঁজি যে মা।

সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে...
...বাকিটুকু পড়ুন
নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন...
...বাকিটুকু পড়ুনজগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন