মসজিদ থেকে মাগরিবের নামাজ
পড়ে বের হয়েছি।
বৃষ্টির মাঝেই, ৭ থেকে ৮ বছর বয়সী
একটি মেয়ে তার বাবার চিকিৎসার
জন্য অর্থ সহায়তা চাইছে। দেখে
খুব মন খারাপ হলো।
মুহূর্তের মাঝেই মেয়েটার বাবার
ভূমিকায় নিজেকে কল্পনা করলাম।
মনে করি, আমি খুব অসুস্থ।
চিকিৎসার ন্যূনতম সহয় সম্বলও
আমার অবশিষ্ট নেই। বেঁচে থাকতে
ইচ্ছে করছে না। আমার অবুঝ সন্তান
আমার চিকিৎসার জন্য দ্বারে দ্বারে
অর্থ সংগ্রহে নেমেছে। বাবাকে
বাঁচিয়ে রাখার আকুল চেষ্টা তার।
মানুষ বলে,
চিকিৎসার নামে এরা না'কি
ভাঁওতাবাজি করে।
তাই বলে, সবাই কি ভাঁওতাবাজ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



