পালাও! পালাও!
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১)
অনেক বড় মসজিদ। আর তাই মসজিদের প্রবেশ পথও অনেকগুলো। নিজের কাছে একদিন প্রশ্ন রেখেছিলাম, মসজিদের এতোগুলো প্রবেশ পথের দরকার কি? দরজা একটা দুইটা হলেই তো হয়। একসাথে এতো মানুষতো কখনও মসজিদে প্রবেশ করেনা।
২)
খুৎবা শেষে ইমাম সাহেব দাঁড়িয়েছেন নামাজ শুরু করবেন বলে। ইকামত চলছে। সামনের কাতারের মানুষ এখনও ডেকে চলছে "সামনে আসেন সামনে আসেন। সামনে জায়গা খালি।" আমি তখন বলেছিলাম, "ভাই আপনি নিজে সামনে চলে গেলেই তো পিছনের মানুষের সামনে আসতে সুবিধে হয়।" ততক্ষণে ইকামত শেষে নামাজ শুরু হয়ে গেল। তিনি আমার কথা না শুনে নিয়ত বেঁধে ফেললেন। অতঃপর সামনের কাতারের একটা বিরাট অংশ খালি রেখেই নামাজ শেষ হল।
৩)
সেদিনই আমি আমার প্রশ্নের উত্তর পেয়েছিলাম। এতোগুলা দরজা আসলে মসজিদে ঢুকার জন্য নয়। মসজিদ থেকে বের হওয়ার জন্য। নাহয় দরজা যদি একটা থাকে তাকে সবাই একসাথে বের হতে গেলে মানুষ মরার চান্স আছে। কারণ আমরা মসজিদে যাই নামাজ পড়তে। এই নামাজের উদ্দেশ্য আল্লাহ্কে সন্তুষ্টি করা নয়। এই নামাজের উদ্দেশ্য দায়িত্ব পালন। মুসলমানের ঘরে জন্মেছি। দায়িত্ব তো পালন করতে হয়। দায়িত্ব পালন শেষে যত তাড়াতাড়ি পালানো যায় ততই মঙ্গল। আর মসজিদের সামনে খালি রেখে এক্সিট এর যত কাছে থাকা যায় মসজিদ থেকে বের হতে তত সুবিধে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন