somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এশিয়ান হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট, বাংলাদেশে পুলিশই সবচেয়ে বেশি দুর্নীতিবাজ

১১ ই আগস্ট, ২০১২ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শনিবার, ১১ আগস্ট ২০১২

মানবজমিন ডেস্ক: বাংলাদেশে পুলিশই সবচেয়ে বেশি দুর্নীতিবাজ। সে দেশের জনগণ সরকারের চেয়ে পুলিশকেই বেশি ঘুষ দেয় বলে এক রিপোর্টে উল্লেখ করেছে এশিয়ান হিউম্যান রাইটস ওয়াচ। রিপোর্টে এশিয়ান হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, জোরপূর্বক বিভিন্ন উপায়ে ক্ষমতার অপব্যহারের জন্য বাংলাদেশের আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের বেশ দুর্নাম রয়েছে। তারা বর্তমান এবং পূর্বের সব ক্ষমতাসীন সরকারের ভাড়াটে বাহিনী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দীর্ঘদিন থেকেই বাংলাদেশের পুলিশ সাধারণ জনগণ এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এবং নির্যাতনের আধার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পুলিশের মধ্যে দুর্নীতি চেইন অব কমান্ডের স্থলাভিষিক্ত হয়ে উঠেছে। যে কোন অপরাধে বিশ্বাসযোগ্য তদন্তে পুলিশের অব্যাহত ব্যর্থতাই দেশের ন্যায় বিচারের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধক হিসেবে কাজ করছে বলে এতে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টে এশিয়ান হিউম্যান রাইটস ওয়াচ বলছে, পুলিশকে ক্ষমতাসীন এলিটদের আজ্ঞাবহ করে রাখতেই সরকার পুলিশ বাহিনীর বেতন খুব কম ধার্য করে রেখেছেন। এটাই তাদের জন্য মহাসুযোগ হিসেবে কাজ করছে এবং এ সুযোগকে কাজে লাগিয়ে তারা ঘুষ দাবি এবং গ্রহণ করেন। বেশ কিছু পুলিশ কর্মকর্তার সম্পদ এবং তাদের প্রকৃত আয়ের বৈষম্যই তাদের অবৈধ আয়ের প্রমাণ এবং পুলিশ ও রাজনীতিবিদদের মধ্যকার যোগসাজশের ইঙ্গিত বহন করে।
সাধারণ জনগণের কাছে পুলিশ হচ্ছেন রাষ্ট্রের সবচেয়ে দৃশ্যবান এবং ক্ষমতাবান উপস্থিতি। গ্রাম বা শহর সবখানেই তারা দৈনিক ভিত্তিতে পুলিশকে ঘুষ দিয়ে থাকেন। সারধারণ মানুষ থানায় সাধারণ ডায়েরি বা অভিযোগ করতে ঘুষ দেন, অন্যায়ভাবে তারা পুলিশের নির্যাতনের হাত থেকে রেহাই পেতে ঘুষ দেন, কোন অভিযোগের সাক্ষী হিসেবে কারও নাম জুড়ে দিতে বা বাদ দেয়াসহ এ ধরনের নানা কাজে জনগণ পুলিশকে ঘুষ দিয়ে থাকেন। কখনও কখনও জনগণ কোন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য ঘুষ দেন আবার কখনও সন্দেহভাজন অপরাধী হাজত থেকে মুক্তি পাওয়ার জন্যও পুলিশকে ঘুষ দিয়ে থাকেন। অভিযোগকারী পুলিশি তদন্তে প্রতিপক্ষের কোন ব্যক্তির নাম জুড়ে দেয়ার জন্য পুলিশকে ঘুষ দেন আর প্রতিপক্ষ অভিযোগ থেকে নিজের নাম বাদ দেয়ার জন্য পুলিশকে ঘুষ দেন। বাংলাদেশে আলামত নামে পরিচিত অপরাধ তদন্তের প্রমাণ আদালতের কাছে জমা দেয়ার আগে জনগণ সেটা সংগ্রহ এবং সংরক্ষণের জন্য পুলিশকে ঘুষ দেন। কোন ধরনের অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে সেটা যদি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় তাহলে আত্মীয়স্বজন বা যারা এ ব্যাপারে আগ্রহী তাদেরকে ওই লাশ ছাড়ানোর জন্য পুলিশকে ঘুষ দিতে হয়। ঘুষ ছাড়া কেউই পুলিশের তদন্ত আশা করতে পারেন না। একই পরিমাণ অর্থ বা অনেক সময় বেশি অর্থই হাসপাতালকে দিতে হয়। ধর্ষণের অভিযোগের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
ফুটপাত, রাস্তাঘাট বা উন্মুক্ত পার্কে যেসব হকার ফেরি করে বাদাম বা চকোলেট বিক্রি করেন তাদেরকেও নিয়মিত পুলিশকে ঘুষ দিতে হয়। অন্যথায় পুলিশ তাদের মিথ্যা অভিযোগ এনে হয়রানি করে। একইভাবে অবৈধ মাদক বিক্রেতা বা অস্ত্র ব্যবসায়ীরাও তাদের ব্যবসা বহাল রাখতে পুলিশকে ঘুষ দিয়ে থাকে। রাস্তায় যান চলাচলের দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তারা গাড়িচালক এবং পরিবহন মালিকেদের কাছ থেকে ঘুষ দাবি করেন এবং তা নিয়ে থাকেন। সড়ক দুর্ঘটনার ব্যাপারে কোন মামলা যদি করতে হয় তাহলে অভিযোগকারীকে পুলিশেকে অবশ্যই ঘুষ দিতে হবে। আর যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি যদি বেশি ঘুষ দেন তাহলে পুলিশ ইচ্ছে করলে সেই মামলার অভিযোগ হালকা করে বা বাদ দিয়ে দিতে পারেন। বেশির ভাগ পুলিশ কর্মকর্তাই তাদের আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের অধিকারী। অনেক কর্মকর্তাই আবার ঝামেলা এড়াতে তাদের আত্মীয়স্বজনের নামে এসব সম্পত্তি ভোগদখল করেন।
এশিয়ান হিউম্যান রাইটস বলেছে, দুর্ভাগ্যজনক হচ্ছে সরকার জনগনের এ দুভ্যাগ সম্পর্কে তেমন উদ্বিগ্ন নন। এসব কর্মকর্তাদের পরিবারের সদস্যরা কখনও ভেবে দেখেন না যে তাদের আয়েশি জীবনযাপনের নেপথ্যে মিশে রয়েছে সাধারণ মানুষের দুঃখ, কষ্ট আর রক্ত। পুলিশের এসব অর্থেই হয়তো রয়েছে সাধারণ মানুষের রক্ত, ঘাম, চোখের পানি, দীর্ঘশ্বাস আর অভিশাপ।
রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশকে অবশ্যই বিষয়টিকে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে পুলিশ বাহিনীর এ প্রশাসনিক তৎপরতার অবসান ঘটাতে হবে। বাংলাদেশ যদি এর পুলিশি ব্যবস্থায় সংস্কার না আনে, একে একটি পেশাদার সংস্থায় পরিণত করে একটি আধুনিক গণতন্ত্রের প্রয়োজন অনুযায়ী একে সজ্জিত এবং জনগণের সেবার জন্য প্রশিক্ষণ না দেয় তাহলে সাধারণ মানুষের আর কোন আশা থাকবে না। এসব করা না হলে ন্যায় বিচার, সমতা এবং সুষ্ঠু বিচার বাংলাদেশে অসম্ভব হয়ে দাঁড়াবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
source
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

×