ফার্মগেট থেকে শাহবাগ কাছে, খুবই কাছে। তবুও আমার যাওয়া হয় নি। আমি গেলেও, যে শাহবাগ ধন্য হত, তা না। তাহলে কেন যায় নি? কেন যায় নি, তার কয়েকটা কারন ক্রম অনুসারে দেওয়া হল:
১. আমি কাদের মোল্লাকে চিনি না। তার ফাসি হলে কি বা না হলে কি?
২. জানলাম তিনি ৭১ এ আমাদের যুদ্ধের বিরধীতা করছে। তাহলে যাওয়া যেতে পারে। কিন্তু সরকার তাহলে করল কি? সরকার উনার মাথায় হাত বুলায়ে আমাদের রাস্তায় নামায়েছে?
৩. আমার কাছে মনে হয়েছে, এটা লীগের একটা শাখা, সমাবেশ লীগ। সামনে নির্বাচনে জিতার জন্য সরকারের একটা চাল।
৪. আমি কার সাথে ওখানে দাড়ায়ে স্লোগান দিব? যারা ২বছর আগে লঠি বৈঠা দিয়ে রাস্তায় মানুষ খুন করে, তাদের সাথে? তবে ওখানে এমন কিছু ভালে মানুষ আছে, তাদের পাশে গলা মিলানো যায়। কিন্তু ভালো গুলোর কথা গুলোর সাথে, খুনিদের কথা মিশে এক জগাখিচুড়ী তৈরি হয়েছে।
৫. কাদের মোল্লা সবচেয়ে খারাপ লোক, আমি বিশ্বাস করলাম। কিন্তু ৭১ এর পর তার কি কোন খারাপ রিপোর্ট আছে?
৬. যারা এখন বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কিছু করা উচিত। বর্তমান গুলো আগে হবে, আমরা একটা সুন্দর দেশ পাবো তারপর আগের ব্যপারগুলো দেখবো।
আমি চাই বাংলাদেশ একটা সুখি সুন্দর দেশ হিসাবে বিশ্বে মাথা উচু করে দাড়াক। তাই আসুন যে সাপের বিষ নাই, তাকে রেখে, যে সাপগুলো আমাদের প্রতিদিন দংশন করছে তাদের আগে বিচার করি। এই সব কারনে আমার শাহাবাগ যাওয়া হয় নি। তবে বর্তমান কোন সমস্যা নিয়ে নির্দলীয় সমাবেশ হলে, আমি যাবো, অবশ্যই যাবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


