সবার নিজস্বতা আছে। আমি এই করি বলে অন্যরা তাই করবে তা ভাবার কোন মানে নাই। তবে আমি যদি বুঝি অাসলেই আমারটাই ঠিক তবে, অপর পক্ষকে বুঝানো উচিত। কোন খারাপ ভাষাতে না, আমি যে ভাষা ব্যবহার করি, তা আমি আমার পরিবার থেকেই শিখে আসছি। তাই আমার ভাষা দেখলেই বোঝা যাবে আমি কোন পরিবারের ছেলে।
এবার আমার কথা বলি, আমি ব্লগে আসছি কিছু দিন হল, এর আগে aawaj ব্যবহার করতাম। সেখানে দেখেছি, কিছু উদ্ভট মানুষ কে যারা, যারা এমনি এমনি বাজে কথা লিখে ও কমেন্ট করে, এখানে এসেও তাই দেখছি। আমার মতের সাথে অন্যের মত নাও মিলতে পারে, তাই বলে তারা আমাকে গালি দিতে পারে না। আমি মানলাম আমি কম জানি, আমার যা মনে হয়েছে, আমি তা বোলেছি, তাই বলে আমার উপর খারাপ ভাষা প্রয়োগ কেন? যারা খারাপ ভাষা ব্যবহার করে, তাদের পরিবার সম্পর্কে আমার সন্দেহ আছে! তবে ভালো মানুষও আছে।
তাই আসুন এই ভাষার মাসে, বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে, ভাষার ব্যবহারটাও ভালো করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


