আজ প্রথম আলোর ২য় পাতায় দেখলাম, রাজীবের বাসায় গিয়ে, প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন 'জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। কারণ, তারা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে।'
আমি দেশদরদী, দোশমাতা, বিশ্বনেত্রীর সাথে সহঅল্পমত। উনি যা বলেন, তা আমাদের ভালোর জন্যই বলেন, কারন উনি হল, দেশদরদী। তবে মানুষ হিসাবে আমি বলবো, আগে সঠিক তদন্ত হোক, তার পর তারা দোষী হলে, এবার অবশ্যই দেশমাতার সাথে আমি সহমত।
শিবিরকে বলছি, আপনেরা মেরেছেন কিনা, তা অাপনেরাই ভালো জানেন, তবে মেরে থাকলে প্রকাশ্যে মারলে ভালো হতো, সামনে থাকতো দেশের চ্যানেল গুলোর ক্যামেরা, আপনেরা মারতেন, আর আমরা টিভিতে লাইভ দেখতাম। তাহলে প্রধানমনত্রী বা আমি কেউ আপনাদের দোষ দিতে পারতাম না, ভয়ে।
আমি সাধারন মানুষ হিসাবে ভয় পেতে পারি, কিন্তু প্রধানন্ত্রী?
উনিও পান, তাইতো বিশ্বজিৎতের লাইভ দেখে উনি কিছু বলেন নি।
উনি যদি সেদিন বিশ্বজিৎতের বাসায় গিয়ে বলতো 'যুবলীগ স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার .................।'
দেশমাতা, আপনি ভয় পেলে চলবে না, আমরা যে আপনার দিকেই তাকিয়ে থাকি। আপনি সাহসী হয়ে উঠুন, আমরা আছি আপনার সাথে, অন্যায় যেই করুক অাপনি মাথা নোয়াবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


