রাজীবের জানাজা নিয়ে অনেক কথা পড়লাম, এই দু'দিনে। তাই ভাবলাম আমার কিছু লিখা উচিত, তাই লিখছি।
রাজীব নাস্তীক ছিল, তাই তার জানাজা হওয়া উচিত না, খুব ভালো কথা। সে সারা জীবন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেনি, মরার পর তাকে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করানোর কোন মানে হয় না। তাহলে তার তার ইহকালের বিশ্বাসের প্রতি আমাদের অবিচার হবে।
কিন্তু আমরা যারা মুসলমান (যদিও পরিপুর্ণ হতে পারি নি, বংশ পরম্পরা মুসলমান), তারা পরকাল খুব শক্ত ভাবে বিশ্বাস করি, জানি, ইহকালের হিসাব পরকালে দিতে হবে। আমরা কি চাইবো, রাজীব পরকালে কষ্ট পাক? না। সে কি করছে সেইই বুঝবে, আমরা চাইবো সে শান্তি পাক। রাজীব সারা জীবন ভুলের মাঝে ছিল বলে কি, আমরা জানাজা করবো না? করবো। ও ভুল করতে পারে, আমরা না। আমাদের দায়িত্বতা আমরা পালন করেছি, এখন পরকালে বসে সে ভাববে, সৃষ্টিকর্তা বলে এবজন আছে, আছে তাঁর কাছে প্রার্থনা করার মত কিছু বান্দা।
তাই রাজীব ভুল করেছিল, কিন্তু তার জন্য দোয়া করে আমরা কোন ভুল করি নি, কারন আমরা জানি, অন্যের জন্য দোয়া করলে সেটা নিজের জন্যই ফিরে আসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


