মরিয়মের দেয়া নাম না জানা ফুল.....
১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটু আগে হাটতে বের হয়েছিলাম। বাসার পাশে হাটতে গিয়ে হটাত চোখে পড়লো ছেঁড়া জামা পরা একটি বাচ্চার হাতে ফুলগুলো। চোখ আটকে গেল তাতে। মেয়েটির পিছন পিছন হাঁটতে লাগলাম। ভাবছি তার থেকে ফুলগুলো কিভাবে চাইবো। আর চাইলে যদি না দেয়। যাহোক অবশেষে বলেই ফেললাম, তুমি এগুলো কই ফেলে? পাশের পুকুর থেকে স্যার। আপনার লাগবো স্যার? আমিতো অবাক। না চাইতে দিয়ে দিচ্ছে। বললাম হ্যা। সে বলল আমার এখানে ৫ টা ফুল আছে, এই নেন আপনাকে তিনটা। আমি গ্রহণ করে জিজ্ঞেস করলাম তোমার নাম কি, কি কর? সে জানালো নাম মরিয়ম। আমাদের কয়েক বাসা পরে একটি বাসায় গৃহকর্মীর কাজ করে। মানিব্যাগ নিয়ে বের না হওয়ায় ইচ্ছা সত্ত্বেও তাঁকে কিছু দিতে পারিনি। পরে আবার ভাবলাম বাসার পাশে যেহেতু কাজ করে আবার হয়ত দেখা হবে এবং তখন দেয়া যাবে। যাহোক মরিয়মের দেয়া নাম না জানা ফুল গুলোই আজকে আমার দিনের শুরুর সেরা উপহার নিঃসন্দেহে। ধন্যবাদ মরিয়ম।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন