somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাত শিবিরের তান্ডব নিয়ে ব্যস্ত সবাই। কিন্তু বাংলাদেশের সামুদ্রিক ইতিহাস ঘটে যাওয়া নির্মম হত্যাকান্ড নিয়ে কারো চিন্তার সময়টাও নেই!!

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভিডিও লিংক- View this link



কি ছবি দেখে ভাবছেন ১৯৭১ এর ২৫ মার্চের কালরাত্রির? নাহ এই ছবি স্বাধীন বাংলাদেশের। ছবিটি ৭১ এর ২৫ মার্চ কালরাত্রির না হলেও ২০১৩ সালের ২৫ মার্চ রাতে ঘটে যাওয়া নির্মম এক ঘটনার স্বাক্ষি। অপারেশন সার্চ লাইটের মত এদিন বাঁশখালী ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার সীমান্তবর্তী আলী আকবর ডেইল নামক এলাকা থেকে বাংলাদেশের ৩১ জেলেকে ধরে নিয়ে দস্যুরা তাদের মাছ, মাছ ধরার ট্রলার এবং অন্যান্য সামগ্রী লুট করে পৈশাচিক ভাবে হত্যা করা হয়। তাদের প্রত্যেককে পিছমোড়া করে হাত-পা বেধে গভীর সাগরে নিক্ষেপ করা হয় যাতে সাঁতরে বাঁচতে না পারে।
জেলেদের নিখোঁজ হওয়া নিয়ে ২৬ মার্চ দৈনিক আমার দেশ প্রথম রিপোর্ট করে। কিন্তু তাতে কেউ কর্নপাত করেনি। হয়ত আমার দেশ না করে প্রথম আলো করলে প্রশাসনের টনক নড়তো। ঘটনার প্রায় ১ সাপ্তাহ পার হলেও বাংলাদেশের নৌ সীমা পাহাড়ার দায়িত্বে থাকা কোস্টগার্ড ঘুমিয়ে ছিল। তাদের জানায় ছিলনা এই তথ্য। পরবর্তীতে অন্যান্য মিডিয়ায় জেলে নিখোজ নিয়ে প্রতিবেদন শুরু করলে কোস্টগার্ড এবং প্রশাসনের টনক নড়ে। কিন্তু ততদিনে নিরীহ এই জেলেদের শরীর পঁচে-গলে বঙ্গোপসাগরের মাছের খাবারে পরিনত হয়েছে। আজকে যখন আমরা কুতুবদিয়া বাতিঘর থেকে প্রায় ৬ নটিকাল মাইল পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে যায় তখন সেখানে এসব লাশ দেখতে পায়। আঁতকে উঠেছিলাম। হয়ত দুর্বল হার্টের হলে মারাই যেতাম।

উল্লেখ্য, ২৫ মার্চ বাঁশখালী থেকে আল্লারদান-১, আল্লারদান-২ ও মোক্তার ফিশিং নামের ৩টি ট্রলারে করে মোট ৩১ মাঝি সমুদ্রে মাছ ধরতে যান। একদিন মাছ ধরার পর ২৬ মার্চ গভীর রাত থেকে ট্রলার তিনটি নিখোঁজ হয়।
চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার সীমান্তবর্তী আলী আকবর ডেইল নামক এলাকার পশ্চিম-উত্তর বঙ্গোপসাগরের ৬০ কিলোমিটার গভীর থেকে প্রথমে তিন জেলের লাশ উদ্ধার করা হয় সোমবার। এর একদিন পরই একই এলাকা থেকে জলদস্যুদের হত্যাকাণ্ডের শিকার আরও ১৭ জেলের মৃতদেহ উদ্ধার করেন কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। এ নিয়ে উদ্ধার করা লাশের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। এখন পর্যন্ত ১১ জন জেলে নিখোঁজ রয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী বলেন, “এ অঞ্চলে রহিমা ডাকাতের মুক্তাঞ্চলের ঘটনা এলাকায় ওপেন সিক্রেট। তার ও তার পরিবারের সদস্যদের নেতৃত্বে গড়ে ওঠা জল ডাকাত বাহিনীর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। অথচ কেউই মুখ খোলার সাহস পর্যন্ত পান না।”
তিনি অভিযোগ করে বলেন, “এ কাজে সহায়তা করে পুলিশ। কুতুবখালীতে একটি পুলিশ ক্যাম্প থাকলেও তা কোনো কাজে আসছে না।”

সুত্র- View this link

ভিডিও লিংক- Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×