somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত বৃত্ত

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বহুদিন ধরে আপনি যখন একটা নির্দিষ্ট বৃত্তে চলবেন হঠাৎই এর বাইরে চলে এলে আপনার ভাল লাগবে। আপনি আর বৃত্তের ভেতরে নেই, বাইরে। তবে আপনি চাইলে পুনরায় ভেতরে যেতে পারবেন কিন্তু কোনদিন যদি আবিষ্কার করেন বৃত্তটাই মুছে গেছে তখন মেনে নেয়াটা কষ্টকর হয়ে দাঁড়াবে। আপনি বুঝবেন কষ্ট বাড়বে, অপরপক্ষ বুঝবে আরও কষ্ট বাড়বে। ঘুরিয়ে ফিরিয়ে Sufferer আপনিই হবেন।



আপনার ব্যস্ততা, নতুন বৃত্ত অথবা বৃত্তি সবকিছু মিলিয়ে আপনার দিন ভালই যেতে থাকে কিন্তু ততদিনে হয়ত মরে যায় পুরনো বৃত্তটা। জীবন খুব dynamic সেইসাথে পরিবর্তনশীল। বৃত্ত মরবে আবার বৃত্ত গজাবে কোন সমস্যা নেই। একটু খেয়াল করুন, ঘুরে তাঁকান… মনে পড়ছে না, তাহলে এবার অতীত ঘাটুন আপনার পুরনো জঙ ধরা মরচে পড়া বৃত্তটাই হয়ত আপনাকে এ জীবনে নিয়ে এসেছে। আপনি কি পালটে যাচ্ছেন ? কি মনে হচ্ছে পাল্টাচ্ছেন না… এবার তাহলে দোষ দিতে হয় বৃত্তটাকে, কি বলেন ?



জীবন কতটা dynamic হওয়া উচিত বলুন তো, কতটা? যখন হঠাৎ উড়ে এসে জুড়ে বসা পাখিরা আপনাকে পুরনো বৃত্তটা থেকে বের করে দখল করে নেবে। যখন আপনার মধ্যে আর প্রিয় বন্ধুর ছায়া দেখাটা মুশকিল হয়ে দাঁড়াবে। যখন আপনার সংলগ্নতা বৃত্তকে বিন্দু করে টিকিয়ে রাখবে। কতটা দূরে গিয়েছেন আপনি, কতটা দূরে গেলে বন্ধুত্বের সুঘ্রাণ পাওয়া যায়? মরিচীকাময় পৃথিবীতে যখন আপনি নিজের অন্তর্দৃষ্টি হারাবেন তখন কিন্তু বিপাকে পড়তে হবে। হঠাৎ পাওয়া বিলিতি গন্ধে যখন ভুলতে বসবেন চিরচেনা গন্ধ, অন্ধত্ব পেয়ে বসবে আপনাকে। হারিয়ে যাবেন আপনি… হারিয়ে যাবেন … হারিয়ে যাবেন… হারিয়ে যাবেন। শুধু প্রতিধ্বনি হয়ে ঘুরে ফিরবে পুরনো বৃত্তের আর্তচিৎকার আর হারানোর ব্যাথা। আর চিরচেনা গন্ধ ক্রমশই হয়ে উঠবে অচেনা… ক্রমশই ক্রমশই।





৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

×