somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণবিবাহে গণসতীত্ব পরীক্ষা

১২ ই জুন, ২০১৩ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে ৩৫০ জন মহিলার কুমারীত্ব ও গর্ভাবস্থা পরীক্ষার অভিযোগ আনা হয়েছে। ৭ জুন ভারতের মধ্যপ্রদেশে উপজাতি অধ্যুষিত বেতুল জেলার হারাদ গ্রামে প্রাদেশিক সরকার কর্তৃক আয়োজিত এক গণবিয়ে চলাকালীন সময় এই পরীক্ষা চালানো হয়। এতে করে বিব্রত ও হয়রানির শিকার হন অনেক তরুণী।



তবে সেখানকার জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেটদের এই ঘটনা খতিয়ে দেখার আদেশ দিয়েছেন। কুমারীত্ব পরীক্ষার শিকার মহিলাদের ৯০ জনই স্থানীয় উপজাতি।

বেতুল জেলা কর্মকর্তা রাজেশ প্রসাদ মিশ্র বলেন, “বিয়ের অনুষ্ঠানের ওই ঘটনা খতিয়ে দেখতে আমি নির্দেশ দিয়েছি যা ‘মুখমন্ত্রী কন্যাদান’ প্রকল্পের আওতায় ছিল।

রাজেশ প্রসাদ মিশ্র আরও জানান, তদন্তের দায়িত্বপ্রাপ্ত নেহা মারভায়া সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।

সূত্র জানিয়েছে, সরকারি কর্তৃপক্ষই এই পরীক্ষার আদেশ দিয়েছেন।

এরমধ্যে, রাজ্যে বিরোধীদলীয় নেতা অজয় সিং বলেছেন, “মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে এ ঘটনার জন্য উপাজাতি এবং নারীদের কাছে ক্ষমা চাইতে হবে।” এছাড়াও এই ঘটনায় জড়িত সরকারি কর্মকর্তাদেরও কঠোর বিচার দাবি করেন অজয়।

প্রায় ২০০ উপজাতিয় জোড়ি হারাদ গ্রামে গণবিয়ের অনুষ্ঠানে জড় হলে দুই সরকারি কর্মকর্তা তরুণীদের প্রত্যেককে একটি রুমে নিয়ে সতীত্ব ও গর্ভাবস্থা পরীক্ষা করেন। পরীক্ষায় বেশ কয়েকজনকে গর্ভবতী হিসেবে সনাক্ত করার পর তাদেরকে বিয়ের অনুষ্ঠান থেকে চলে যেতে বলা হয়।

প্রসঙ্গত, মধ্যপ্রদেশে উপজাতীয়দের মধ্যে বিয়ের আগে গর্ভবতী হওয়া দোষের কিছু নয়। স্থানীয় তরুণ জুটিরা প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে বাড়ি থেকে পালিয়ে অন্যত্র যায়। অতঃপর মেয়েরা গর্ভবতী হয়ে পড়লে তারা আনুষ্ঠানিভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের এই প্রক্রিয়াকে নেতিবাচক হিসেবে দেখে না উপজাতীয়রা।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

(ভাই বলে সবাইকে ডাকছি.। এটাকে সাম্প্রদায়িকভাবে দেখবেন না। এটাকে একটা নিউজ হিসেবেই দেখুন, এমন ঘটনা সব দেশে সব গোত্রেই অনেকসময় ঘটে থাকে।)
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

একটা ফোন কলের দূরত্বে ১০ হাজার মানুষের চাকরি!

লিখেছেন জুয়েল তাজিম, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



একটা ফোন কলের দূরত্বে ১০ হাজার মানুষের চাকরি!
বিষয়টি আপনি সমাধান করছেন না কেন, পিএম সাহেব? আপনার তো মাত্র একটা ফোন কলই যথেষ্ট—অন্তত ভুক্তভোগীদের এতদিনের অপেক্ষা দেখে সেটাই মনে হয়!
একটা ভুল... ...বাকিটুকু পড়ুন

কার জন্য; কেন এতো লেখালেখি

লিখেছেন সামছুল আলম কচি, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:২১

লিখে রাখো বৎস'রা ; এ দূর্মুর্খ আর বর্ন ব্লাইন্ড ও বেইমানদের বাংলাদেশ-এ ভালো কিছুই তৈরী হবে না ! লিখে রাখো বৎস'রা !!
যে যে ব্যক্তির মনে বিষাক্ত রাজনীতির বীজ ঢুকেছে;... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

×