somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাভোজনের সঙ্গম

১৩ ই জুন, ২০২০ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালোবাসার প্রকাশভঙ্গী কতভাবে হতে পারে? কোটি উত্তরের একটি হলো ‘ভোজন’। তাও সে ভোজন যদি হয় আদিরসাত্মক। ১৬ সালে সাহিত্যে ম্যানবুকার পুরষ্কার পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার ইন হান কাং। তার উপন্যাস ‘দ্য ভেজিটেরিয়ান’-এর প্রধাণ চরিত্র আকস্মিক নিরামিষভোজী হয়ে পড়েন। দক্ষিণ কোরিয় রীতির একদম বিপরীত। আর সেইসাথে চরিত্রের শারীরিক, মনস্তাত্ত্বিক ও আধ্যাত্বিক যে রূপান্তর ঘটে তা নিয়েই এগিয়ে যায় উপাখ্যান। সেক্ষেত্রে ছোট্টশহর গোহাটিকে কেন্দ্রে রেখে বানানো ‘আমিষ’ সিনেমায় পরিচালক ভাষ্কর হাজারিকা তুলে এনেছেন একদম বিপরীত গল্প। যে গল্প ভালোবাসার যে গল্প ভয় ও ভোজনের



আমিষের শুরুটা সাধারণ ছেলে আর মেয়ের দেখা আর পরিচইয়ের মাঝেই থাকে। নির্মালি পেশায় চিকিৎসক। স্বামী-সন্তান নিয়ে নির্মালি বেশ ভদ্রস্থ সংসারী মানুষ। আর সুমন উত্তরপূর্ব ভারতের মাংস খাওয়ার রীতিনীতি নিয়ে পিএইচডি গবেষণায় ব্যস্ত। সুমনের গবেষণার বিষয় যেমন আশ্চর্যান্বিত করে। তার শখও আশ্চর্য হবার মতোই। মিটক্লাব যেখানে সুমন ও তার বন্ধুরা নানান মাংসের স্বাদ আস্বাদনে ব্যস্ত থাকে।



এই দুই নরনারীর দেখায় গল্প এগোয়। আমিষের শ্লেষ্মা আর আসামের সবুজ কুয়াশায় দিক হারায় দুই ছায়াছন্ন চরিত্র। মানুষ মানুষকে টানে নিজ নিজ দক্ষতায় পরিবেষ্টিত আন্তরিকতা দিয়ে। যেমন আমিই লোকের সাথে সবচেয়ে জমিয়ে গল্প করতে পারি বই, সিনেমা, ইতিহাস নিয়ে। তেমনি সুমনও নির্মালিকে আমিষের গহ্বরে নিয়ে আলোচনা করে। সেইসাথে নিত্যনতুন আমিষের অমৃত গ্রহণ। বুনো খরগোশ থেকে শুরু করে বাদুড়। নদীর পাড়ের মাছ থেকে শুরু করে জোঁক আর গান্ধীপোকার আলোচনা এগিয়ে যায় সেলুলয়েডের কিসসায়। উঠে আসে আসাম, মেঘালয়, গোহাটি, কাছাড়। মানুষের নিত্য রীতির গল্পেরা বাঙ্ময় হয় বর্ষার বিকেলের মতো।



সুমনের সারল্য আর নির্মলির সামাজিক সীমাবদ্ধতায় প্রগাঢ় হতে থাকে অনুভূতি। নির্মলিকে ছুঁতে চেয়েও যেন সে পারে না। প্রতিদিন তাকে নিজে হাতে নতুন নতুন মাংসের পদ রান্না করে দিয়ে যেন সেই অপূর্ণ ভালোবাসায় সান্ত্বনা খুঁজে পেতে চায় সুমন। এইভাবে নিজের প্রেয়সীর জন্য নতুন ধরনের মাংস খুঁজতে গিয়ে একদিন তার মাথায় একটা অদ্ভুত পৈশাচিক আইডিয়া জন্ম নেয়। আমার মনে পরে যায় ‘দ্বিতীয় পুরুষ’ সিনেমার গানের লাইন, “তোমার পাকস্থলীর ভেতর আমায় খাবার করে নাও......”

হয়ত সুমনও এমনটাই ভেবে ঠিক করে নেয়। সঙ্গমে না হোক ভোজনে নাহয় প্রেয়সীর শরীরে ঠাঁই করে নেই।
সুমন আর নির্মলির অনুভব গভীর হয়। গল্পও সৈকত থেকে সোপানে যায়। একসময় চমকে উঠতে হয়। প্রশ্ন আসে মনে, ভালোবাসার মানুষটিকে খুশি করার জন্য কত দূর যাওয়া সম্ভব? কোনটা নিষিদ্ধ? কোথায় থেমে যাওয়া উচিত? থামা কি উচিত?



শেষাবধি বলতে হয়, আপনি যদি সব ভাষাভাষির উর্ধ্বে উঠে ভালো সিনেমার ভক্ত হন, তাহলে পরিচালক ভাস্কর হাজারিকার 'আমিষ' আপনার জন্যই। চরিত্রের ঘনঘটা নেই, নারী-পুরুষ প্রেম বোঝানোর জন্য কোনো শয্যাদৃশ্য নেই, নিদেনপক্ষে একটা চুম্বনও নেই।

একইসাথে ছবির পরিচালনা, স্ক্রিন-প্লে, সিনেমাটোগ্রাফি প্রতিটা জিনিসই নিখুঁত। একজন নিঃসঙ্গ গৃহবধূ ও ডাক্তারের ভূমিকায় লিমা দাস এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রের চরিত্রে অর্ঘ্যদীপ বড়ুয়াও একেবারে যথাযথ। অনুরাগ কাশ্যপের মত পরিচালক যখন বিষয়বস্তুর প্রশংসা করে ছবিটির উপস্থাপনা করেন, তখন 'আমিষ' যে সিনেমা হিসাবে কোন পর্যায়ের সেটা আশা করি সহজেই অনুমেয়।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২০ রাত ১০:০১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×